পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে হাজার হাজার ভাষা!

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম

বর্তমানে পৃথিবীজুড়ে আনুমানিক ৭,৫০০টি ভাষা প্রচলিত রয়েছে, যার মধ্যে ইংরেজি, মান্দারিন চীনা, হিন্দি, স্প্যানিশ, আরবি এবং ফরাসি ভাষাভাষীর সংখ্যা সবচেয়ে বেশি। আপাতদৃষ্টিতে এই সংখ্যাটিকে অনেক মনে হলেও, মানব ইতিহাসের সোনালী সময়ের তুলনায় এটি শুধুই এক ভগ্নাংশ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, বিগত কয়েক হাজার বছরে পৃথিবী থেকে হারিয়ে গেছে হাজার হাজার ভাষা।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ও নৃবিজ্ঞানের অধ্যাপক ক্লেয়ার বাওয়ার্ন এবং স্পেনের ক্যাটালান ইনস্টিটিউটের বিবর্তনীয় নৃবিজ্ঞানী ড্যামিয়ান ব্লাসির যৌথ নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি মর্যাদাপূর্ণ 'সায়েন্স' সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকরা গাণিতিক মডেলিং, নৃবিজ্ঞান, ভাষাবিজ্ঞান ও জনসংখ্যার উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে, খ্রিষ্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দের মধ্যবর্তী সময়ে পৃথিবীতে একই সাথে ৩০ থেকে ৭৫ হাজারেরও বেশি ভিন্ন ভাষা প্রচলিত ছিল!


ভাষা যেভাবে বিকশিত ও বিলুপ্ত হলো:
আজ থেকে প্রায় ১২,০০০ বছর আগে 'হোলোসিন' যুগের শুরুতে, যখন মানুষ যাযাবর ও শিকারী হিসেবে ছোট ছোট দলে বাস করত, তখন বিশ্বে প্রায় ৪,৫০০ থেকে ৬,২০০টি ভাষা চালু ছিল। পরবর্তীতে কৃষিকাজের সূচনা এবং স্থায়ী বসতি স্থাপনের সাথে সাথে মানবসংখ্যা যেমন বেড়েছে, তেমনি নতুন নতুন ক্ষুদ্র ক্ষুদ্র ভাষার জন্ম হয়েছে।

খ্রিষ্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে মেসোপটেমিয়ায় সুমেরীয় কিউনিফর্ম লিপির মাধ্যমে প্রথম লিখিত ভাষার সূচনা হয়। এর পর মিশর, চীন ও মেসোআমেরিকায় স্বতন্ত্রভাবে লিখিত রূপ আত্মপ্রকাশ করে।

তবে বড় বড় সাম্রাজ্যের বিস্তার এবং ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের ফলে মানব ইতিহাসের এই 'ভাষাগত সোনালী যুগ' ধ্বংসের মুখে পড়ে। ড্যামিয়ান ব্লাসি বলেন, কয়েক হাজার বছর আগে আমাদের এই পৃথিবী সাংস্কৃতিক ও ভাষাগতভাবে কতটা বৈচিত্র্যময় ছিল, তা আমরা সচরাচর উপলব্ধি করতে পারি না।"


বাওয়ার্ন জানান, একটি ভাষা প্রধানত দুটি কারণে হারিয়ে যায়, ভাষার বক্তাদের হত্যা বা নিশ্চিহ্ন করা হলে। আর, জোরপূর্বক বা বাধ্য হয়ে অন্য কোনো ভাষায় ধর্মান্তরিত বা রূপান্তরিত হলে।

এ ছাড়া প্রাচীন লাতিন ভাষা থেকে যেমন ফরাসি, ইতালীয় ও স্প্যানিশ ভাষার জন্ম হয়েছে, তেমনি কিছু প্রাচীন ভাষা কালের পরিক্রমায় নতুন রূপে রূপান্তরিত হয়েছে। তবে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর 'ভাষাগত সাম্রাজ্যবাদ' বহু ভাষাকে বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছে।

উদাহরণ হিসাবে, আয়ারল্যান্ডে ইংরেজি ভাষা চাপিয়ে দেওয়া, আমেরিকায় স্প্যানিশ ও ব্রাজিলে পর্তুগিজ কর্তৃক দেশীয় ভাষা নিষিদ্ধ করা, কিংবা আফ্রিকার উপনিবেশগুলোতে ফরাসি ভাষা বাধ্যতামূলক করা। তবে এই দমনপীড়ন সত্ত্বেও ইনকা, মায়া ও অ্যাজটেকদের মতো কিছু প্রাচীন ভাষা টিকে থাকতে সক্ষম হয়েছে।


ভবিষ্যতের আশঙ্কা ও ভাষা সংরক্ষণের তাগিদ:
গবেষকদের মতে, বর্তমানে বিশ্বে ব্যবহৃত ভাষার প্রায় অর্ধেকই বিলুপ্তির মারাত্মক ঝুঁকিতে রয়েছে। অধ্যাপক বাওয়ার্ন বলেন, বিশ্বের ৯০ শতাংশ মানুষ মাত্র ১০ শতাংশ ভাষায় কথা বলে। ফলে বাকি ৯০ শতাংশ ক্ষুদ্র ক্ষুদ্র ভাষার বক্তা সংখ্যা আশঙ্কাজনকভাবে কম।

ভাষাবিজ্ঞানীদের মতে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি একটি সম্প্রদায়ের ইতিহাস, স্মৃতি, সংস্কৃতি ও অতীত জীবনযাত্রার এক পরম দলিল। একেকটি ভাষার বিলুপ্তি মানে মানব মানসের এক অপূর্ব জানালার চিরতরে বন্ধ হয়ে যাওয়া।

তথ্যসূত্র: রয়টার্স

এআরএস
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের একটি বিশালাকার অংশ অনিচ্ছাকৃতভাবে চাঁদের বুকে তীব্র গতিতে আছড়ে পড়েছে। গত বছর মহাকাশে উৎক্ষেপণ করা...
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী সোমবার ভোরে চাঁদের মহাকর্ষীয় বলয়ে প্রবেশ করে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। চাঁদের অন্ধকার পৃষ্ঠ বা ‘ফার সাইড’ অতিক্রম করার সময়...
স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি ‘চাঁদ’ পেতে যাচ্ছে পৃথিবী। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর ‘২০২৪ পিটি৫’ গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে (সূর্যের...
এবার নিজের পছন্দমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ‘হালো এআই’ নামের উন্নত প্রযুক্তির সহায়তায় ব্যক্তি তার স্বপ্নের অনিয়ন্ত্রিত পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর