তুরস্কে নতুন ক্লাবে যোগ দিয়েই আইনি বিপাকে সালাহ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

ইংলিশ ক্লাব ফুটবলকে বিদায় জানানোর পর, তুর্কি ক্লাব ট্রেবজোনস্পোরে নতুন করে ক্যারিয়ারের অধ্যায় শুরু করতে না করতেই বড় ধরণের আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন মিসরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ! পুরোনো এক আইনজীবীর পাওনা টাকা ও ফি সংক্রান্ত মামলায় সালাহকে নিজ দেশ মিশরের আদালতে ‘সশরীরে’ হাজির হয়ে শপথ নেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

নিউ কায়রো ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টের সিভিল চেম্বার একটি মামলার শুনানিতে সোজা জানিয়ে দিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর মিসরের আদালতে সালাহকে সশরীরে উপস্থিত থাকতেই হবে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সালাহের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন তাঁর প্রাক্তন আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোরসি আবদেল তাওয়াব। আইনজীবীর মূল অভিযোগ, বিগত বছরগুলোতে তিনি সালাহের হয়ে অসংখ্য আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ পরিচালনা করেছেন এবং এর বিপরীতে বিপুল পরিমাণ পেশাগত ফি ও খরচ সালাহের কাছে পাওনা রয়েছে।


আদালতের নথি থেকে জানা যায়, ২০১২ সালে সালাহ তাঁকে একটি পাওয়ার অব অ্যাটর্নি বা ওকালতনামা দিয়েছিলেন। টানা ১৩ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের আগস্টে হঠাৎ করেই সালাহ তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেন। এই দীর্ঘ সময়ে কাজ করার পরেও নিজের পাওনা বকেয়া না পাওয়ায় আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন দাবি করে সালাহের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ওই আইনজীবী।

আইনজীবীর দাবি ও কাজের বিষয়টি সালাহ সম্পূর্ণ অস্বীকার করায় আদালত ‘নির্ণায়ক শপথ’ নেয়ার নির্দেশ দিয়েছেন। এই আইনি প্রক্রিয়ায় প্রতিপক্ষকে সরাসরি সত্যতা প্রমাণের জন্য শপথ নিতে হয়। সালাহকে আদালতে দাঁড়িয়ে কসম কেটে বলতে হবে, তিনি আইনজীবীর কোনো পাওনা বাকী রাখেননি।

তবে সবচেয়ে বড় বিপদের বিষয় হলো, সালাহ যদি ৬ সেপ্টেম্বর আদালতে সশরীরে উপস্থিত হতে ব্যর্থ হন কিংবা উপযুক্ত আইনি কারণ ছাড়া শপথ নিতে অস্বীকার করেন, তবে আইন অনুযায়ী তিনি ‘শপথ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন’ বলে ধরে নেয়া হবে। এর ফলে মামলার সব রায় সরাসরি আইনজীবীর পক্ষে চলে যেতে পারে।


আদালতের এই দিনক্ষণটি সালাহের পেশাদার ক্যারিয়ারের জন্য অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর সময়ে এসেছে। তুর্কি সুপার লিগে ট্রেবজোনস্পোরের হয়ে আগামী ১৫ আগস্ট কাশিমপাশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের খাতা খোলার কথা সালাহের।

মজার বিষয় এবং ভাগ্যের নির্মম পরিহাস হলো, আগামী ৬ সেপ্টেম্বর, যে দিন সালাহকে মিসরের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক সেই দিনই তুর্কি লিগে জেনক্লারবিরলিগির মুখোমুখি হওয়ার কথা ট্রেবজোনস্পোরের!

এখন দেখার বিষয়, তুর্কি লিগে নতুন ক্লাবের হয়ে সবুজ গালিচায় আগুন ঝরাবেন সালাহ, নাকি ক্লাবের ম্যাচ ফেলে কসম কাটতে কায়রোর আদালতের এজলাসে দৌড়াবেন এই মিসরীয় ফরোয়ার্ড!

তথ্যসূত্র: গোল ডটকম

এআরএস
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মিশরের ক্ষোভ যেন এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে! রেফারিং নিয়ে একের পর এক নাটকীয়তার পর এবার বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা...
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের মহাকাব্যিক জয় নিয়ে মাঠের উত্তেজনা এবার রূপ নিয়েছে অফিশিয়াল যুদ্ধে! শেষ ১৬-এর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, ম্যাচ...
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটিতে রেফারিং নিয়ে যখন মাঠের বাইরে বিতর্কের ঝড় বইছে, তখন অন্য্য মেজাজে ধরা দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ম্যাচের পর সব বিতর্ককে একপাশে ঠেলে দিয়ে এই ‘আলবিসেলেস্তে’...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর