মেজাজ হারিয়ে শাস্তির মুখে মেসি

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির জরিমানার মুখে পড়তে হলো ইন্টার মায়ামির এই বিশ্বসেরা মহাতারকাকে। তবে শাস্তির অঙ্কটা কত, তা আড়ালেই রেখেছে কর্তৃপক্ষ।

বুধবার চেস্টারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচের ১০১তম মিনিটে ঘটেছে এই বিতর্কিত ঘটনা। ম্যাচের অন্তিম মুহূর্তে দু’দলের ফুটবলাররা মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মেসি ছাড়াও একই অপরাধে মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেইকেও জরিমানা করা হয়েছে। অতিরিক্ত সময়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার ক্যাভান সালিভানকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন রেফারি।


তবে কপাল ভালো ফিলাডেলফিয়ার তরুণ তুর্কি ক্যাভান সালিভানের! ১০২তম মিনিটের সেই লাল কার্ড আর শাস্তির বিরুদ্ধে ফিলাডেলফিয়ার করা আবেদন মঞ্জুর করেছে স্বাধীন রিভিউ প্যানেল। ইউএস সকার, কানাডা সকার এবং পেশাদার রেফারি সংস্থার নিরপেক্ষ প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তে সালিভানের এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

ফলে অস্ট্রিন এফসির বিরুদ্ধে শনিবারের ম্যাচে সরাসরি মাঠে নামতে পারছেন এই ফুটবলার। লিগের নিয়মের বেড়াজালে শুধু মেসি বা মায়ামিই পড়েনি, জরিমানা গুণতে হচ্ছে আরও কয়েকজনকে। টরন্টো এফসির ডিফেন্ডার ওয়াকার জিমারম্যান শার্লট এফসির সাথে ৩-৩ ড্র হওয়া ম্যাচে লাল কার্ড পাওয়ার পর সময়মতো মাঠ না ছাড়ায় জরিমানা খেয়েছেন।

আর মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মারকানিচ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ফাউলের নাটক বা 'সিমুলেশন' করার অপরাধে জরিমানা গুনেছেন। মাঠের ফুটবলে গোল আর এসিস্টের বন্যা ভাসানো মেসিকে এভাবে শৃঙ্খলাজনিত কারণে জরিমানার তালিকায় দেখা ফুটবলপ্রেমীদের জন্য বৈচিত্র্যময় এক অভিজ্ঞতাই বটে!

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর