পোস্টে লাগল দুই দলের শট, গোলশূন্য প্রথমার্ধে বাংলাদেশ-পাকিস্তান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। দুই দলই কয়েকটি ভালো আক্রমণ করেছে। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। দুই দলের দুটি জোরালো শট পোস্টে লেগে ফিরে এসেছে।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। প্রথম দুই মিনিটে দুটি ভালো আক্রমণ করে তারা। শমিত সোমের ভুল পাস থেকে তৈরি হওয়া প্রথম আক্রমণে লক্ষ্যে শটও নেয় পাকিস্তান। তবে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে বল ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। পরের মিনিটে পাকিস্তানের আরেকটি আক্রমণ অবশ্য গোলকিপার পর্যন্ত পৌঁছায়নি।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহ লক্ষ্যে শট নেন। তবে শটটি দুর্বল হওয়ায় সহজেই ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার।

প্রথম ১০ মিনিটের পর দুই দলই সমানতালে লড়াই চালিয়ে যায়। বাংলাদেশ কয়েকবার বল নিয়ে পাকিস্তানের অর্ধে এগোলেও প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে আক্রমণ থেমে যাচ্ছিল। পাকিস্তানের রক্ষণভাগের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার সঙ্গে পেরে উঠতে বেগ পেতে হচ্ছিল বাংলাদেশের খেলোয়াড়দের।

২০ মিনিটের দিকে গোলের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে জোরালো শট নেন রাকিব হোসেন। প্রথমে শটটি ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার। পরে তার হাত থেকে ছুটে যাওয়া বল পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

এরপর ৩০ মিনিটে কুলিং ব্রেক দেন রেফারি। বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ায় পাকিস্তান। বাংলাদেশের রক্ষণভাগে তারিক কাজী ঠিকমতো মার্কিং করতে না পারায় ফাঁকায় বল পেয়ে যান আব্দুস সামাদ। তার নেওয়া শটও পোস্টে লেগে ফিরে আসে।

শেষ দিকে দুই দলই গোলের চেষ্টা চালালেও সফল হয়নি কেউ। কয়েকটি ভালো আক্রমণ তৈরি হলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ বা পাকিস্তান। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়।

ম্যাচের আগে বাংলাদেশের কোচ টমাস ডুলি বলেন, ইন্দোনেশিয়ায় আশিয়ান কাপের অভিজ্ঞতা তাদের জন্য ব্যর্থতার হলেও সেখান থেকে অনেক কিছু শিখেছেন তারা। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে দলের মধ্যে ভালো উদ্দীপনাও দেখেছেন তিনি। চোটের কারণে সাদ উদ্দিনকে হারানোয় আফসোসের কথাও জানান ডুলি।

পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো বলেন, ম্যাচটি তাদের জন্য কঠিন পরীক্ষা হবে। ম্যাচের আগের পরিবেশ ও দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি।

এ ম্যাচে ভিডিও সহকারী রেফারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ঢাকার মাঠে আজ বিকেলে ভারত ও ভুটানের মধ্যকার প্রথম সেমিফাইনালে এ প্রযুক্তির অভিষেক হয়েছে। বাংলাদেশের ম্যাচেও থাকছে এ ব্যবস্থা। ফলে মাঠে রেফারির দেওয়া কোনো সিদ্ধান্ত পরে প্রযুক্তির সহায়তায় পরিবর্তিত হতে পারে।

একাত্তর/কেআই
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আব্দুল সামাদের করা গোলে জয় নিশ্চিত করে...
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে যাওয়ায় তার...
ওমানের আল আমেরাত গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের যুবাদের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। বল হাতে রিজওয়ানউল্লাহর তাণ্ডবে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর, পাকিস্তানের উদ্বোধনী...
টেস্ট অভিষেকেই রূপকথা লিখলেন তরুণ পাকিস্তানি বোলার সাকিব! শ্রীলঙ্কার পাহাড়সম স্কোরের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে একাই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই তরুণ তুর্কি। এক ইনিংসে ৭ উইকেট শিকার করে টেস্ট...
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আব্দুল সামাদের করা গোলে জয় নিশ্চিত করে...
গাজায় ভয়াবহ মানবিক সংকটের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। উপত্যকাটিতে জরুরি ভিত্তিতে নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশ ও বিতরণ নিশ্চিত করা এবং সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার...
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং এ রোগের ঝুঁকিতে থাকা মানুষের জন্য ‘ডায়াবেটিস মেলা’ নামে একটি অ্যাপ চালু হতে যাচ্ছে। এ অ্যাপের মাধ্যমে যে কেউ নিজের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং আক্রান্ত কি...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয় জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর