সমালোচকদের ধুয়ে দিলেন ব্রাজিলের কোচ আনচেলত্তি

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:০০ এএম

জাপানের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে হারতে হারতে বেঁচে গেছে ব্রাজিল। ক্যাসিমিরোর সমতা ফেরানো গোল আর শেষ মুহূর্তের অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির নাটকীয় গোলে কোনোমতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ম্যাচ জেতে সেলেসাওরা।

এই রুদ্ধশ্বাস জয়ের পর রোববার নকআউট পর্বে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে খবরের শিরোনামে এখন ব্রাজিলের ইতালীয় মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। তবে, ম্যাচের ট্যাকটিকস নিয়ে নয়, বরং ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়ার ট্রল ও সমালোচকদের কড়া জবাব দিয়ে ফুটবলের ‘ডন’ মেজাজ দেখিয়েছেন এই রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ।

ফুটবলপাগল ব্রাজিলের সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় আনচেলত্তির ফুটবল জ্ঞান নিয়ে প্রশ্ন তোলায় বেশ চটেছেন এই বর্ষীয়ান কোচ। ইতালির এক প্রবাদ টেনে ‘ফোলহা দে এস. পাওলো’-কে দেয়া সাক্ষাৎকারে তিনি সোজা বলে দিয়েছেন, ইতালিতে একটা কথা প্রচলিত আছে, সব পুরুষই কোচ হতে চায়, আর সব নারী হতে চায় আর্কিটেক্ট! আমি ফুটবল বুঝি কি বুঝি না, তা নিয়ে মন্তব্য করার অধিকার বা আমাকে বিচার করার যোগ্যতা কারো নেই।

নিজের অভিজ্ঞতার খাতা খুলে আনচেলত্তি আরও যোগ করেন, আমি এ পর্যন্ত ১,৪০০-এর বেশি ম্যাচের প্রস্তুতি নিয়ে ডাগআউটে দাঁড়িয়েছি। ফুটবল বোঝার জন্য এটা যথেষ্ট না হলেও অভিজ্ঞতাটা কিন্তু কম নয়। ফুটবল দুনিয়ায় আমার চেয়ে বেশি ম্যাচ ডিরেক্ট করেছেন শুধু একজন, স্যার অ্যালেক্স ফার্গুসন (২,০০০-এর বেশি ম্যাচ)। তাই আমি সবার পরামর্শ শুনলেও, আমাকে সত্যিকারের জ্ঞান বা পরামর্শ দেওয়ার যোগ্যতা কেবল ফার্গুসনেরই আছে। আমি শতভাগ নিশ্চিত যে আমি কোনো জিনিয়াস নই, কিন্তু একই সাথে আমি এটাও শতভাগ নিশ্চিত যে, আমি কোনো বোকাও নই!

রোববারের প্রতিপক্ষ নরওয়েকে বেশ সমীহ করছেন আনচেলত্তি। ইউরোপের এই দলটিকে শারীরিক শক্তিতে বলীয়ান এবং রক্ষণভাগে অত্যন্ত গোছানো হিসেবে বর্ণনা করেছেন তিনি। বিশেষ করে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্দকে নিয়ে সতর্ক ব্রাজিল বস। রিয়াল মাদ্রিদ ও নাপোলির কোচ থাকার সময় হালান্দের মুখোমুখি হওয়া আনচেলত্তি তাকে ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়’ হিসেবে মানলেও স্পষ্ট করেছেন, হালান্দকে আটকানোর জন্য কোনো ম্যান-মার্কিং বা একক ডিফেন্ডার রাখা হবে না। নরওয়ের আক্রমণ ও সেট-পিস রুখতে পুরো ব্রাজিল দলকে ‘সম্মিলিত রক্ষণাত্মক’ বা কালেক্টিভ এফোর্ট দিতে হবে।

ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো, ইনজুরি কাটিয়ে পোস্টার বয় নেইমার এখন সম্পূর্ণ ফিট। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ মিস করা নেইমার এখন প্রয়োজনে পুরো ৯০ মিনিট খেলতেই প্রস্তুত। তবে বেঞ্চে বসে থাকা নিয়ে নেইমার যে বেশ অসন্তুষ্ট, তা লুকাননি আনচেলত্তি, ও সাইডলাইনে বসে থাকায় একদমই খুশি নয়, তবে পুরো বিষয়টাকে ও ইতিবাচকভাবেই নিয়েছে, অনুশীলনে ঘাম ঝরাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা থাকলেও ড্রেসিংরুমে কিন্তু আনচেলত্তি ম্যাজিক পুরোদমে কাজ করছে। তরুণ তুর্কি এনদ্রিক কোচের প্রশংসা করে বলেছেন, আনচেলত্তি আসার পর পুরো দলকে এক সুতোয় বেঁধেছেন, ব্রাজিলের জন্য এর চেয়ে ভালো কোচ আর হতেই পারত না।

একই সুর ডগলাস সান্তোসের কণ্ঠেও। জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর আনচেলত্তি কীভাবে ড্রেসিংরুমে শান্ত থেকে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিলেন, সেই গল্প শুনিয়ে সান্তোস বলেন, কোচের নতুন করে কোনো পরিচয়ের দরকার নেই। উনি আমাদের মাথায় শান্ত থাকার মন্ত্রটা ঢুকিয়ে দিয়েছিলেন, যা আমাদের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি ও আত্মবিশ্বাস জুগিয়েছে। মার্তেনেলির শেষ মুহূর্তের গোলই প্রমাণ করে এই দলের জেদ কতটা তীব্র।

নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে পড়বে আরেক পরাশক্তি ইংল্যান্ড অথবা স্বাগতিক মেক্সিকো। তবে, তার আগে সমালোচকদের মুখ বন্ধ করে আনচেলত্তির এই ঝাঁঝালো জবাব সেলেসাও শিবিরে নতুন টনিক হিসেবে কাজ করবে, তা বলাই বাহুল্য!

একাত্তর/এআরএস
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর সাথে ড্র করে যখন ব্রাজিলের গ্রুপ পর্বের যাত্রা শুরু হয়েছিল, তখন কড়া সমালোচকেরা নাক সিটকে বলেছিলেন, এই দল দিয়ে কিচ্ছু হবে না! কিন্তু কার্লো আনচেলত্তির শিষ্যরা পরের...
রোববার রাত ২টায় নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ শেষ ষোলোর লড়াই। ঠিক তার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সুবাতাস, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তারকা উইঙ্গার রাফিনহা। গ্রুপ...
বিশ্বকাপের নকআউট পর্বে খেলা ব্রাজিলের জন্য কোনো নতুন ব্যাপার নয়। ১৯৬৬ সালের পর থেকে সেলেসাওরা কখনোই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি, আর ১৯৯০ সালের পর থেকে প্রতি চার বছরে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত...
মেক্সিকো সিটিতে সোমবার ভোরে বহুল প্রতীক্ষিত শেষ ষোলোর মহারণে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও ইংল্যান্ড। আবহাওয়া আর হাই-ভোল্টেজ ড্রামার চাদরে মোড়ানো এই ম্যাচটি নিয়ে পর্দার আড়ালে কম নাটক হয়নি! তবে, সব...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর