মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের শুরুর সময় অপরিবর্তিত

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

মেক্সিকো সিটিতে সোমবার ভোরে বহুল প্রতীক্ষিত শেষ ষোলোর মহারণে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও ইংল্যান্ড। আবহাওয়া আর হাই-ভোল্টেজ ড্রামার চাদরে মোড়ানো এই ম্যাচটি নিয়ে পর্দার আড়ালে কম নাটক হয়নি! তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যাচটি আগের নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টাতেই কিক-অফ হবে বলে ইএসপিএন’কে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।

ম্যাচের দিন সন্ধ্যায় মেক্সিকোর রাজধানীতে বৈরী আবহাওয়ার আশঙ্কায় দেশটির সরকার ম্যাচটি এগিয়ে দুপুর ১২টায় নিয়ে আসার জন্য জোর তদবির চালিয়েছিল। সরকারের মূল ভয় ছিল বজ্রঝড়। এর আগে শেষ বত্রিশের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এই একই ভেন্যুতে বজ্রপাতের কারণে খেলা এক ঘণ্টা পিছিয়ে দিতে হয়েছিল, ফিফা এবার সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি মোটেও চায়নি।

তবে সরকারের এই দুপুরের কিক-অফের প্রস্তাবে বাগড়া দেয় স্বয়ং মেক্সিকান ফুটবল ফেডারেশন এবং ইংলিশ এফএ। দুই দেশের ফুটবল কর্তাদের তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত ফিফা সরকারের অনুরোধ আনুষ্ঠানিকভাবেই 'নাকচ' করে দেয় এবং আগের সময়টাই বহাল রাখে।

ম্যাচের সময় পরিবর্তনের এই গুঞ্জন চাউর হতেই মেক্সিকান ডাগআউটে যেন আগুন ধরে গিয়েছিল। সময় বদলানোর ভাবনায় প্রচণ্ড চটেছিলেন মেক্সিকো কোচ হাভিয়ের আগিরেই। রেডিও ফর্মুলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন:

‘এটা একদম পেটে লাথি মারার মতো অবস্থা! এখন আমাদের সবকিছু ওলটপালট করে নতুন করে সাজাতে হবে। আমি এটা একদমই পছন্দ করছি না। ফিফার সিদ্ধান্ত তো মানতেই হবে, কিন্তু আমার খেলোয়াড় বা আমি, কেউই এতে খুশি নই’।

অন্যদিকে, ম্যাচ এগিয়ে আনলে বারোটা বাজত ইংলিশ শিবিরেরও। 'থ্রি লায়ন্স'রা শুক্রবার অনেক রাতে মেক্সিকো পৌঁছানোর কথা। শনিবার তাদের অনুশীলন সিডিউল করা হয়েছে দক্ষিণ রাজধানীর উনাম পুমাশ মাঠে। খেলা দুপুরে হলে ইংলিশ ফুটবলাররা মেক্সিকো সিটির মারাত্মক উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার (অ্যাক্লাইমেটাইজেশন) নূন্যতম সময়টুকুও পেতেন না।

ম্যাচটি যেখানে হচ্ছে, সেই অ্যাজটেকা স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৩০০ ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত! এই চরম উচ্চতায় কম বায়ুমণ্ডলীয় চাপ আর অক্সিজেনের স্বল্পতার কারণে এলিট অ্যাথলেটদের পারফর্ম করা নরককুণ্ডে পড়ার সামিল। ক্রীড়া বিজ্ঞানীদের মতে, এই উচ্চতায় মানিয়ে নিতে হয় অন্তত দুই সপ্তাহ আগে আসতে হয়, না হয় 'ফ্লাই-ইন, ফ্লাই-আউট' পদ্ধতিতে ম্যাচের ঠিক আগ মুহূর্তে এসে মাঠে নেমে পড়তে হয়, যাতে শরীর টের পাওয়ার আগেই খেলা শেষ হয়ে যায়।

ইংল্যান্ডের নতুন মাস্টারমাইন্ড টমাস টুখেল তো ম্যাচ শুরুর আগেই যেন কিছুটা ব্যাকফুটে। বুধবার সংবাদ সম্মেলনে এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেই তিনি বলেন, আমার যতটুকু ধারণা, এত কম সময়ে এই উচ্চতার সাথে মানিয়ে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। এটা পুরোপুরি মেক্সিকোর জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ হতে যাচ্ছে। কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের পর আমরা মাত্র তিন দিন সময় পেয়েছি। এই অল্প সময়ে এত উঁচুতে মানিয়ে নেওয়া শারীরিকভাবে একেবারেই অসম্ভব।

সব মিলিয়ে, মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের গরম হাওয়া ম্যাচটিকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছে। এখন দেখার বিষয়, চিরচেনা ঘরের মাঠ আর চড়া উচ্চতার সুবিধা নিয়ে মেক্সিকো বাজিমাত করে, নাকি সব প্রতিকূলতা মাড়িয়ে টুখেলের ইংল্যান্ড শেষ হাসে হাসে!

একাত্তর/এআরএস
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর