মেসিদের হারাতে প্রস্তুত ক্ষুধার্ত সিংহরা: টুখেল

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রাত ১টায় যখন ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে বিশ্বকাপের মেগা সেমিফাইনালের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন ১৯৬৬ সালের পর প্রথমবার ইংল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তোলার গুরুভার মাথায় নিয়েও সম্পূর্ণ নির্ভার থমাস টুখেল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাবেক চেলসি ও বায়ার্ন মিউনিখ বস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৬০ বছরের ইতিহাস কিংবা মাঠের বাইরের কোনো চাপ তাঁকে কাবু করতে পারছে না। বরং জুড বেলিংহাম ও হ্যারি কেনের মতো ক্ষুধার্ত সিংহদের নিয়ে আলবিসেলেস্তেদের বধ করতে পুরোপুরি প্রস্তুত থ্রি-লায়ন্সরা।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ৩৯ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসির মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। অন্যদিকে, টুর্নামেন্টে ইতিমধ্যেই ৬টি করে গোল করে ইংল্যান্ডের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন বেলিংহাম ও কেন। টুখেল বলেন, আমি ইতিহাসের কোনো বাড়তি চাপ অনুভব করছি না। উত্তেজনা থাকবে, কিছুটা স্নায়ুচাপও থাকবে, যা এই ধরনের বড় ম্যাচে খুবই স্বাভাবিক। তবে আমার সবচেয়ে ভালো লাগছে এটা দেখে যে, আমাদের খেলোয়াড়েরা প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা নিয়ে ম্যাচটির জন্য ক্ষুধার্ত ও রোমাঞ্চিত হয়ে আছে। এই দুটি দলের জার্সিই ফুটবল ইতিহাসের এক একটি আইকন। ম্যাচটিকে ঘিরে অনেক ঐতিহাসিক মুহূর্ত ও আবেগ জড়িয়ে আছে, যা ফুটবল প্রেমীরা এক দেখাতেই চিনে ফেলেন।

১৯৬৬ সালের পর ইংল্যান্ড কোনো বড় আন্তর্জাতিক ট্রফি জেতেনি। এর আগে বিশ্বকাপে দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে সবচে আলোচিত ১৯৮৬ সালের সেই কোয়ার্টার ফাইনাল, যেখানে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও শতাব্দীর সেরা গোলে জিতেছিল আর্জেন্টিনা। এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ড পাওয়ার সেই ম্যাচটিও ইংলিশ ভক্তদের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। টুখেল স্বীকার করেছেন যে খেলোয়াড়েরা এই বৈরিতার ইতিহাস সম্পর্কে অবগত হলেও, একজন কোচ হিসেবে তিনি বিষয়টিকে স্রেফ একটি ফুটবল ম্যাচ হিসেবেই দেখছেন এবং মাঠের কৌশলে মনোযোগ দিচ্ছেন।

ম্যাচের আগে বড় স্বস্তি ফিরেছে ইংলিশ শিবিরে। অসুস্থতা কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন দলের প্রধান মিডফিল্ডার ডেক্লান রাইস। তবে মেক্সিকোর বিরুদ্ধে শেষ ১৬-র ম্যাচে লাল কার্ড পাওয়া ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাক এই ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকছেন।

প্রতিপক্ষ অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে বলতে গিয়ে টুখেল বলেন, মেসির জাদুকরী পারফরম্যান্স ব্যাখ্যা করার মতো ভাষা আমার জানা নেই। টুর্নামেন্টে ইতিমধ্যে ৮ গোল করে ও গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে আছে। আর্জেন্টিনার পুরো দলটির মধ্যে এক চমৎকার বোঝাপড়া রয়েছে। স্কালোনির মতো একজন অভিজ্ঞ কোচের অধীনে ওরা দীর্ঘদিন ধরে একই দল নিয়ে খেলে অভ্যস্ত। আমরা জানি আমাদের সামনের বাধাটা কত বড়, তবে আমরা তা পার করতে প্রস্তুত।

সেমিফাইনালে ওঠার পথটা দুই দলের জন্যই বেশ কণ্টকাকীর্ণ ছিল। আর্জেন্টিনা যেমন ধুঁকতে ধুঁকতে উঠেছে, তেমনি ইংল্যান্ডকেও কঙ্গো, মেক্সিকো এবং নরওয়ের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এ প্রসঙ্গে জার্মান মাস্টারমাইন্ড বলেন, কোচ হিসেবে এটি আমার প্রথম বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুতেই সব কিছু নিখুঁতভাবে মিলে যাবে, এমনটা ভাবা ভুল। আমরা আর্জেন্টিনার সেরা রূপটির মুখোমুখি হতেই মাঠে নামব এবং আমাদের নিজেদের সেরাটাই দিতে হবে। আমরা এখনও আমাদের পারফরম্যান্সের চূড়ায় পৌঁছাইনি, তবে এই ম্যাচটিই আমাদের সেরাটা বের করে আনবে।

মঙ্গলবার প্রথম সেমিফাইনালে স্পেন ইতিমধ্যেই ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। বুধবারের এই মহাসংগ্রামে আর্জেন্টিনাকে হারাতে পারলে রবিবার ট্রফি জয়ের চূড়ান্ত মঞ্চে স্পেনের মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা।

একাত্তর/এআরএস
রাতে আটলান্টায় ঐতিহাসিক মহারণের ঠিক আগে ধোঁয়া উঠতে শুরু করেছে মাঠের বাইরে। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড- বিশ্ব ফুটবলের এই মহা-লড়াইয়ের আগে গ্যালারিতে যখন দিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ আর ফ্রান্স...
রাতে মেগা সেমিফাইনালের আগে ফুটবল দুনিয়া কাঁপছে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক যুদ্ধংদেহী মনোভাব নিয়ে। মাঠের লড়াই তো আছেই, কিন্তু এই দুই দেশের ফুটবল ম্যাচ মানেই তো একরাশ ঘৃণা, বিতর্ক,...
রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে যখন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে বিশ্বকাপের মেগা সেমিফাইনালের মহারণ জমে উঠতে যাচ্ছে, তখন মাঠের বাইরের মাইন্ড গেম আর টক-মিষ্টি আলোচনা গ্যালারির...
মঙ্গলবার ডালাস স্টেডিয়ামে ফ্রান্সকে ২-০ গোলে ধুলোয় মিশিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে টিকিট কাটার পর, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বুক চিতিয়ে ঘোষণা করেছেন, বর্তমানে তাঁদের এই ‘লা রোহা’ দলই...
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
ইট ভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর