৫৯ বছরে পেশাদারি আসরে গোল করে কাজুর বাজিমাত!

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

বয়স ৫৯? যেখানে সাধারণ মানুষ অবসরের পর নাতি-নাতনি নিয়ে নাতিদীর্ঘ গল্প ফাঁদেন বা আরামকেদারায় দিন কাটান, সেখানে তিনি বুট পায়ে মাঠে নেমে প্রতিপক্ষের জালে বল জড়াচ্ছেন!

বলা হচ্ছে জাপানি ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজুয়োশি মিউরার কথা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বয়স্ক এই পেশাদার ফুটবলার, যাকে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘কিং কাজু’ প্রমাণ করে দিলেন, তাঁর রক্তে খেলা ফুটবলের নেশার কাছে বয়স নিতান্তই এক খেলনা!

শনিবার এম্পারর কাপের ম্যাচে চতুর্থ বিভাগের দল ইওয়াকি সুরুকাওয়াকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে দুমড়ে-মুচড়ে দিয়েছে মিউরার দল ফুকুশিমা ইউনাইটেড। আর এই ঐতিহাসিক গোলবন্যার ম্যাচে আসল রোমাঞ্চটা ছড়িয়েছেন খোদ কাযু!

ম্যাচের ৫২তম মিনিটে তাঁর নিশানাভেদী শটে বল জালে জড়াতেই মাঠে আর রিজার্ভ বেঞ্চে শুরু হয়ে যায় বাঁধভাঙা উল্লাস। সতীর্থরা তাঁকে ঘিরে যে উন্মাদনা দেখালেন, তা দেখার মতো! গোল করার ঠিক তিন মিনিট পর অবশ্য রাজকীয় ভঙ্গিতেই মাঠ ছাড়েন এই প্রবীণ স্ট্রাইকার।

২০২২ সালের নভেম্বরের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে গোল পেলেন ‘কিং কাজু’। এই এক গোল দিয়েই যেন তিনি জানান দিলেন, ধার কমেনি, ধারালো তরবারি এখনও আগের মতোই ধারালো

জাপানের সাবেক এই আন্তর্জাতিক তারকা এখন ফুটবল ক্যারিয়ারের অবিশ্বাস্য ৪২তম মৌসুমে পা রাখার জন্য কোমর বাঁধছেন। ফুকুশিমা ইউনাইটেডের সাথে তাঁর ধারে খেলার মেয়াদ আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন তিনি।

আগামীতে জাপানের পেশাদার লিগের সময়সূচি পরিবর্তিত হয়ে শরৎ-থেকে-বসন্তের ক্যালেন্ডারে প্রবেশ করবে, যার মানে দাঁড়ায়- ৬০ বছরে পা দিয়েও পুরো পেশাদার ফুটবল খেলে যাবেন এই মহাতারকা!

মিউরা আগে বহুবার হুঙ্কার দিয়ে বলেছিলেন, ৬০ বছর ছোঁয়ার আগে বুটজোড়া তোলা তো দূরের কথা, অবসরের কথা ভাববেনও না। ফুটবলের প্রতি এমন অলৌকিক ভালোবাসা আর অবিশ্বাস্য ফিটনেস দিয়ে জাপান থেকে বিশ্বমঞ্চে ভক্তদের উন্মাদনার জোয়ারে ভাসিয়ে চলছেন চিরসবুজ এই ‘কিং কাজু’!

তথ্যসূত্র: আল জাজিরা

এআরএস
প্যারিস সেন্ট-জার্মেইনকে (পিএসজি) পর পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার লি কাং-ইন। ফরাসি ক্লাবটি ছেড়ে তিনি যোগ...
১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।
ফুটবল মানেই শুধু জয়-পরাজয় নয়, ফুটবল মানেই আবেগের চরম বিস্ফোরণ। হিউস্টনের স্টেডিয়ামে সোমবার রাতে ব্রাজিল ও জাপানের লড়াইয়ে ফুটবল বিশ্বের সেই দ্বিমুখী রূপই দেখল পৃথিবী। একদিকে ব্রাজিলের সমর্থকরা যখন...
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে বিদায় নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি এক ধরনের সম্মানের। তবে জাপানি ফুটবলপ্রেমীদের জন্য এই বিদায় এক গভীর ক্ষত হয়ে রইল।...
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেগুলো সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর