টেলিটকের ওয়েবসাইট হ্যাক হওয়ার খবরটি সঠিক নয়

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৯:৫৯ পিএম

টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) হ্যাকিংয়ের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন। তিনি জানিয়েছেন কারিগরি কিছু সমস্যার কারণে এটি এক ঘণ্টার মতো বন্ধ ছিলো। বর্তমানে সাইটটি সচল আছে।

শনিবার (১৫ জানুয়ারি) তিনি একাত্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কারিগরি কিছু জটিলতার কারণে ওয়েবসাইটি কিছুক্ষণ বন্ধ ছিলো। মেইনটেনেন্স এবং ডিজাইনের জন্য সাময়িক অসুবিধা হয়।

সাহাব উদ্দিন জানান, ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে পূর্বে যে কোম্পানি দায়িত্বে ছিল তাদের কাছ থেকে অন্য এক কোম্পানির নিকট দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো। এসময় সাময়িক এ সমস্যা দেখা দেয়।

প্রসঙ্গত, টেলিটক বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এবং একমাত্র দেশীয় মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান। এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি যার শতভাগ মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব

টেলিটকের নেটওয়ার্ক সুন্দরবন, পার্বত্য দুর্গম অঞ্চলসহ দেশব্যাপী রয়েছে। আগস্ট ২০২১ অনুযায়ী, টেলিটক বাংলাদেশের চতুর্থ বৃহৎ মোবাইল ফোন অপারেটর। দেশে প্রথমবারের মতো গত ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ৫জি চালু করে টেলিটক।


একাত্তর/আরএ

কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ডটবিডি (.bd) ডোমেইন সার্ভিস।
দেশের তিন মোবাইল অপারেটরকে একীভূত লাইসেন্সের আওতায় এনেছে বিটিআরসি। ফলে এখন থেকে তারা একই লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের সেবা দিতে পারবে। নির্দিষ্ট কোনো প্রযুক্তিসেবার জন্য আর কোনো লাইসেন্সের...
টেলিটককে একটি বিশেষ সাশ্রয়ী অফার ঐতিহাসিক ৭ মার্চে চালুর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসাথে তিনি গ্রাহক সেবার মানোন্নয়নে কাজ করারও পরামর্শ দেন।
টেলিটকের কাছে পাওনা এক হাজার ৮৪৮ কোটি ৬৩ লাখ টাকা দ্রুত পরিশোধ করার দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর