যৌন হয়রানি থেকে রক্ষায় মেটাভার্সে এলো নতুন ফিচার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩২ পিএম

মেটাভার্স ব্যবহারকারীদের হয়রানি ও যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে ‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ বা ‘পার্সোনাল বাউন্ডারি’ নামক ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড। 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মেটাভার্সের জন্য নতুন এই টুলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট ব্যবহার করে মেটা’র ‘হরাইজন ওয়ার্ল্ডস’ এবং ‘হরাইজন ভেনুস’ অ্যাপ ব্যবহারের সময় নতুন টুলটির সুবিধা পাবেন ব্যবহারকারী। 

ব্যবহারকারীর অ্যাভাটার থেকে অন্যদের মধ্যে অন্তত চার ফিট দূরত্বের অনুভূতি হবে বলে জানিয়েছে রয়টার্স। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ডিফল্ট ফিচার হিসেবে চালু থাকবে নতুন এই টুল। 

সম্প্রতি মেটার হরাইজন ওয়ার্ল্ডসসহ একাধিক ভিআর প্ল্যাটফর্মে হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর নতুন এই টুল আনার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। 

গত বছর থেকেই বিভিন্ন চাপের মুখে আছে মেটা প্ল্যাটফর্ম। 

একাত্তর/এআর

ব্যবহারকারীদের সুবিধার্থে এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো আরেকটি নতুন ফিচার। এখন থেকে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর তা এডিট বা সম্পাদনা করা যাবে, এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার রাতে এক...
সমগোত্রীয় যোগাযোগ অ্যাপসের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নিত্য নতুন ফিচার ঘোষণা করে আসছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার তারা চালু করলো নতুন ফিচার- চ্যাট লক। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ...
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার যোগ করার ঘোষণা দিয়ে যাচ্ছে। কিছু দিন আগে অ্যাপটিতে ‘রিপোর্ট’ করার সুবিধা যোগ করার ঘোষণা দেয়। এবার দিলো ‘কল লিংক’ নামে নতুন...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর