বিসিএস কম্পিউটার সিটিতে ফ্রি সার্ভিস ফেস্ট

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৮:১০ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ফ্রি সার্ভিস ফেস্ট। 

সোমবার (৪ এপ্রিল) থেকে বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে শুরু হওয়া এই ফ্রি সার্ভিস ফেস্ট চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার (৫ এপ্রিল) বিসিএস কম্পিউটার সিটি নিচ তলায় ফ্রি সার্ভিস ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী (পিনু) ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। 

মযহার ইমাম বলেন, ক্রেতারা তাদের কেনা পণ্যসেবা সরাসরি সেই পণ্যের প্রতিষ্ঠান থেকে নিতে চায়। এই বিবেচনায় সকল ব্র্যান্ডকে একসঙ্গে করে গ্রাহক সন্তুষ্টির লক্ষে আমাদের এই প্রয়াস। 

সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, মার্কেটে ক্রেতা সন্তুষ্টির লক্ষে সবসময় আমরা বিভিন্ন ধরনের আয়োজনের চেষ্টা করি। এই আয়োজন সেই চেষ্টারেই ধারাবাহিকতা। 

আয়োজকরা জানান, ১০ দিনের এই আয়োজনে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড এসার, আসুস, এভিটা, গিগাবাইট, এইচপি, লেনেভো, এমএসআই এদের নিজস্ব আলাদা আলাদা স্টলে ফ্রি সার্ভিস দেবে। ক্রেতাদের ল্যাপটপ ও ডেস্কটপ পিসির যাবতীয় সেবা সমূহ ফ্রিতে উপভোগ করতে এ আয়োজন করা হয়েছে।

image


আরও পড়ুন: ব্যবসায়ী হওয়া কি অপরাধ, জানতে চাইলেন বাণিজ্যমন্ত্রী

সার্ভিস ফেস্টের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, বিসিএস কম্পিউটার সিটি এদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট এবং ৯৫ শতাংশ ডিস্ট্রিবিউটরের শো’রুম এখানেই। তাই ক্রেতারা পণ্যের সঠিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষে এবং নির্দিষ্ট পণ্যের জন্য নির্ধারিত কোম্পানি থেকে সরাসরি সমাধানের লক্ষেই আমাদের এই আয়োজন।

উল্লেখ্য, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মার্কেটে ক্রেতাদের জন্য সব ধরণের পণ্যের ওপর আকর্ষণীয় উপহার ও বিশেষ মূল্য ছাড় থাকার কথা জানিয়েছে বিসিএস কম্পিউটার সিটি। এই সময় মার্কেটের নিচ তলায় প্রত্যেক ব্র্যান্ডের প্রদর্শনী বুথও থাকবে ।  


একাত্তর/এসি

কোয়ান্টাম কম্পিউটার তৈরির দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলো জাপান। বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফুজিৎসু এবং রিকেন গবেষণা ইন্সটিটিউট যৌথভাবে তৈরি করেছে জাপানের দ্বিতীয় কোয়ান্টাম কম্পিউটার।
আপনার ঘরের সাধারণ কম্পিউটারকে পরিণত করা যাবে সুপার কম্পিউটারে। ইন্টারনেট ছাড়াই হতে পারে ব্যাংকের লেনদেন, দেখা যাবে ওটিটি কন্টেন্ট।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর