৪১০০ কোটি ডলারে টুইটার কিনতে চান ইলন মাস্ক

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৮:৫২ পিএম

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ৯ শতাংশ শেয়ার কিনে কিছুদিন আগে হইচই ফেলে দিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলে নতুন করে আলোচনা শুরু হয়। অবশেষ পরিষ্কার হলো তার সেই উদ্দেশ্য। টুইটারের পুরো মালিকানাই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বর্তমান বিশ্বের শীর্ষ এই ধনী।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টুইটার কিনতে ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার খরচ করতে রাজি ইলন মাস্ক। এর প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যা সোশ্যাল মিডিয়া জায়ান্টের গত ১ এপ্রিলের শেয়ারদরের তুলনায় অন্তত ৩৮ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক চিঠিতে ইলন মাস্ক বলেছেন, টুইটারের অসাধারণ সম্ভাবনা রয়েছে, আমি এটি প্রকাশ করতে চাই। তিনি বলেন, বিনিয়োগ করার পর আমি বুঝতে পারছি, টুইটার এর বর্তমান গঠনপ্রক্রিয়ায় না উন্নতি করবে, না সামাজিক বাধ্যবাধকতা পূরণ করবে। টুইটারকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে।

নিজেকে বাকস্বাধীনতার পক্ষে দাবি করা এ মার্কিন ধনকুবের আগে থেকেই টুইটারের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছেন। টুইটার চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে মাস্ক বলেছেন, এটিই আমার সেরা ও শেষ প্রস্তাব। এটি গৃহীত না হলে শেয়ারহোল্ডার হিসেবে অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হবো।

এর আগে টুইটারের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার একটি প্রস্তাব ফিরিয়ে দেন টেসলা সিইও। বিশ্লেষকরা তখন থেকেই ধারণা করছিলেন, এই বিলিয়নিয়ার হয়তো টুইটারে আরও বড় কোনো পদ চান। কারণ পর্ষদের সদস্য হলে তিনি সর্বোচ্চ ১৫ শতাংশ শেয়ারের মালিক হতে পারতেন।

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, গোল্ডম্যান স্যাশ ও উইলসন সোনসিনি গুডরিচ এবং রোসাটির পরামর্শ নিয়ে ইলন মাস্কের এই প্রস্তাব পর্যালোচনা করবে টুইটার। আর ইলন মাস্কের পরামর্শক হিসেবে কাজ করছে বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি।


একাত্তর/এসএ

টুইটারের নীল পাখির লোগো পরিবর্তন করে ‘এক্স’ অক্ষরকে নতুন লোগো হিসেবে নিয়ে আইনি জটিলতার মুখে পড়তে পারে টুইটার। কারণ, এই অক্ষরটির ওপর মেটা ও মাইক্রোসফটের মত কোম্পানিরও মেধাস্বত্ত্ব আছে।রয়টার্সের...
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির সিটিও ইলন মাস্ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। সোমবার এক টুইটবার্তায় টুইটারের নতুন লোগোটি পোস্ট...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার তার মালিকাধীন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের লোগোর পরির্তন করার ঘোষণা দিয়েছেন। অন্তত টুইটারে তার সবশেষ টুইট থেকে সে ঈঙ্গিতই মিলেছে। ধারণা করা...
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাত্রই চালু হওয়া নতুন অ্যাপ থ্রেডস শুরুতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বড় সাড়া ফেলেছে। নতুন এই অ্যাপটি প্রথম দিনেই তিন কোটি ব্যবহারকারী নাম লিখিয়েছে বলে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর