টুইটারের লোগো ‘এক্স’ ট্রেডমার্ক জটিলতায়

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম

টুইটারের নীল পাখির লোগো পরিবর্তন করে ‘এক্স’ অক্ষরকে নতুন লোগো হিসেবে নিয়ে আইনি জটিলতার মুখে পড়তে পারে টুইটার। কারণ, এই অক্ষরটির ওপর মেটা ও মাইক্রোসফটের মত কোম্পানিরও মেধাস্বত্ত্ব আছে।

রয়টার্সের খবরের বলা হয়, এক্স অক্ষরটিকে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করে। এই জন্য এক্স ব্র্যান্ড ব্যবহারে টুইটার আইনত বাধার মুখে পড়তে পারে।

ট্রের্ডমার্ক বিশেষজ্ঞ আইনজীবী জশ গারবেন বলেন, ট্রেডমার্ক নিয়ে টুইটারের ১০০% জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের ৯০০ কোম্পানির ‘এক্স’ অক্ষরের উপর সক্রিয় ট্রেডমার্ক নিবন্ধন আছে।

গত সোমবার ব্যক্তিগত অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন করে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ইংরেজি ‘এক্স’ অক্ষর সংবলিত লোগো ব্যবহার করছেন ইলন মাস্ক। 

২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সময় মাস্ক বলেছিলেন, এটি তার ‘এক্স’ কোম্পানির অধীনে থাকবে। টুইটার কেনার পরপরই মূল কোম্পানির নাম হয় ‘এক্স’। সোমবার থেকেই এক্স ডটকম ডোমেইন টুইটার ডটকমে রিডাইরেক্ট করা হয়েছে।

আরও পড়ুন: টুইটারের নতুন লোগো উন্মোচন করলেন মাস্ক

বিশ্বের এই শীর্ষ ধনীর বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশনও স্পেসএক্স নামে পরিচিত। মাস্ক ১৯৯৯ সালে এক্স ডটকম নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। এটিই পরে অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল নামে পরিচিত হয়।


একাত্তর/আরএ

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির সিটিও ইলন মাস্ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। সোমবার এক টুইটবার্তায় টুইটারের নতুন লোগোটি পোস্ট...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার তার মালিকাধীন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের লোগোর পরির্তন করার ঘোষণা দিয়েছেন। অন্তত টুইটারে তার সবশেষ টুইট থেকে সে ঈঙ্গিতই মিলেছে। ধারণা করা...
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাত্রই চালু হওয়া নতুন অ্যাপ থ্রেডস শুরুতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বড় সাড়া ফেলেছে। নতুন এই অ্যাপটি প্রথম দিনেই তিন কোটি ব্যবহারকারী নাম লিখিয়েছে বলে...
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে ‘থ্রেডস’। ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটার এই অ্যাপটি বৃহস্পতিবার বাজারে আসার পর এরইমধ্যে এর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর