বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে প্রতি মাসে আয় ১০ কোটি টাকা

আপডেট : ১৮ মে ২০২২, ০২:১১ পিএম

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বিভ্রান্তিকর সংবাদের কারণ খুঁজতে একটি কমিটি করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। 

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, এই কমিটি দুই কর্মদিবসের মধ্যে তাদের কাছে প্রতিবেদন জমা দেবে। তিনি বলেন, শুধু আয়ের অংক দিয়ে নয়, টাকার সাশ্রয় আর সেবার পরিধি দিয়েও নিজস্ব স্যাটেলাইটকে মূল্যায়ন করতে হবে। 

গেল শনিবার একটি গণমাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আয় সম্পর্কিত একটি খবর প্রকাশিত হয়। তারপর একাধিক গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, তিন বছরেও আয় করতে পারেনি বঙ্গবন্ধু স্যাটেলাইট। এমনকি স্যাটেলাইট তৈরির খরচ কবে নাগাদ উঠে আসবে, তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়। 

প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের ব্যাখ্যা নিয়ে হাজির হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। জানায়, আয়ের ধারাতেই আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। গেল তিন বছরে ৩০০ কোটি টাকার বেশি আয় করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তারা শুধু দেশের বাজার থেকেই প্রতি মাসে আয় করছে প্রায় ১০ কোটি টাকা। 

রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাসহ মোট ৩৮টি টিভি চ্যানেল যুক্ত আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে। আগে সব বেসরকারি চ্যানেলকে সম্প্রচার করতে মেগা হার্টজ প্রতি ফ্রিকোয়েন্সির জন্য বিদেশি প্রতিষ্ঠানকে মাসে চার হাজার ডলার দিতে হতো। 

সেখানে এখন প্রতি মাসে স্যাটেলাইটের ভাড়া ২ হাজার ৮১৭ ডলারের মতো। ওদিকে দেশের একমাত্র ডিটিএইচ অপারেটর ‘আকাশ’ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই সম্প্রচার হচ্ছে। ফলে বড় একটি অংকের সাশ্রয় থেকেও, অর্থনৈতিক সুবিধা মিলছে। 

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টের পাঁচ হাজারি ক্লাবে মুশফিক

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মাহমুদ বলেন, এত অর্জনের পরও কেন এসব বিভ্রান্তিকর খবর ছাড়াচ্ছে, তার কারণ খুঁজতে চায় বিএসসিএল। এজন্য একটি কমিটি তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। 

দেশের এটিএম বুথগুলোকেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবার আওতায় আনা হচ্ছে বলে জানান শাহজাহান মাহমুদ। বলেছেন, এরই মধ্যে কয়েকটি ব্যাংক এই সুবিধা নিতে শুরু করেছে। 


একাত্তর/এসি

পাইরেসি ঠেকাতে খুব শিগগিরই অবৈধ সেট টপ বক্সের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে গোয়েন্দা তথ্য...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর