‘অবৈধ সেট টপ বক্সের বিরুদ্ধে অভিযান শিগগিরই’

আপডেট : ১২ মে ২০২৪, ১১:৫২ পিএম

পাইরেসি ঠেকাতে খুব শিগগিরই অবৈধ সেট টপ বক্সের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে গোয়েন্দা তথ্য বিটিআরসিকে দেয়া হয়েছে।

রোববার ররাতে রাজধানীর ঢাকা ক্লাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ষষ্ঠ বছর পূর্তির আয়োজনে একথা বলেন তিনি।

পলক জানান, সরকারের এই মেয়াদেই উৎক্ষেপিত হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২।

এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত ডিজিটাইজেশনের পুরোপুরি সুবিধা পাওয়ার তাগিদ দেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

set top

অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পাইরেসি বন্ধে কিছু তথ্য-উপাত্ত, গোয়েন্দা তথ্য বিটিআরসির চেয়ারম্যানকে দিয়েছি। আমি আশা করি অল্প দিনের মধ্যে একটি অভিযান চলবে। যাতে অবৈধভাবে কোনো সেট টপ বক্স বাংলাদেশে না আসতে পারে। আসলেও বিক্রি হতে না পারে। আর কেউ যেন ব্যবহার করতে না পারে।

অবৈধ সেট টপ বক্স সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, অবৈধ সেট টপ বক্সের যারা আমদানিকারক, পাচারকারী অথবা বিক্রেতা এবং যারা গ্রাহক আছে সবাইকে আমি আবারও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করবো।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা  ড.শাহজাহান মাহমুদ জানান, দেশের সব চ্যানেলের পাশাপাশি বর্তমানে ২৬টি বিদেশি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। বঙ্গবন্ধু  স্যাটেলাইটের মেয়াদ ১৫ বছর থাকলেও, এটি ১৮ বছর পর্যন্ত টিকে থাকবে বলে আশাবাদ জানান তিনি।

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘিরে আমরা যদি ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে সব গ্রাহককে সেট টপ বক্সের মাধ্যমে ডিজিটাইজড করতে পারি তাহলে বিদেশি কোম্পানি বা অন্য চ্যানেলগুলো রয়েছে তাদের যথাযথ হিস্যা পাবে। সরকার তার রাজস্ব পাবে। যার পরিমাণ হবে বছরে দুই হাজার কোটি টাকা।

কেএসএইচ
গত ১০ দিনে ৫০ হাজারের বেশি সাইবার হামলা চালিয়ে আটটি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা হছে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘টেন মিনিট স্কুল’ এর জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঝুঁকি মোকাবিলায় আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘এআই আইন’ প্রণয়নের কথা ভাবছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরকে প্রাধান্য দিয়ে নির্মিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম প্রায় ৯৬ মিনিটের অ্যানিমেশন ফিল্ম ‘খোকা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর