দারাজ বাংলাদেশ মল ফেস্টে অফারের ছড়াছড়ি

আপডেট : ১৯ মে ২০২২, ০৩:০৩ পিএম

অনলাইন সুপারশপ দরাজ বাংলাদেশ-এ কেনাকাটার নতুন অভিজ্ঞতার স্বাদ দিতে শুরু হয়েছে দরাজ বাংলাদেশ মল ফেস্ট উৎসব। 

দারাজ মল-এর লক্ষ্য গ্রাহকদের উদ্ভাবনী এবং প্রিমিয়াম ব্র্যান্ড অভিজ্ঞতা প্রদানে সম্মিলিতভাবে কাজ করা। পাশাপাশি প্ল্যাটফর্মটি আসল পণ্য বিক্রয় করে, এমন বিশ্বস্ত ব্র্যান্ডের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, দারাজ থেকে কেনাকাটার ক্ষেত্রে থাকছে ইজি রিটার্ন সুবিধা।

এই ক্যাম্পেইন চলার সময়ে, মেগা ডিলসের ভাউচারের মাধ্যমে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১২,০০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও, ক্যাম্পেইনে থাকছে ফায়ারওয়ার্ক ভাউচার এর মাধ্যমে সকল পণ্যের ওপর থাকছে ৮,০০০ টাকা পর্যন্ত ছাড়। 

বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন (ক্যাম্পেইন চলার সময়ে একটি একক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা ও সর্বনিম্ন ৫০০ টাকার পণ্য ক্রয়ে ২০০ টাকা)। 

ক্যাম্পেইনকে গ্রাহকদের কাছে আরো আকর্ষনীয় করে তুলতে থাকছে মিস্ট্রি বক্স, শেক শেক ফর ডাবল টাকা ভাউচার, সারপ্রাইজ ফ্রি শিপিং আওয়ারসহ আরো অনেক আকর্ষণীয় অফার।

ক্যাম্পেইনটির কো-স্পন্সর হিসেবে রয়েছে লোটো, বাটা, ডেটল, স্টুডিও এক্স, রিয়েলমি ও ডাভ। ব্র্যান্ড পার্টনারদের মধ্যে রয়েছে ভিট, রিবানা, ফোকাল্যুর, মোশন ভিউ, হায়ার, লিভিংটেক্স, ফার্নিকম, এফোরটেক, লজিটেক, মটোরোলা ও ইনফিনিক্স। 

গ্লোবাল ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ব্লুওয়াও ও বেসুস। ক্যাম্পেইনটির নন-কমার্শিয়াল পার্টনার হচ্ছে চরকি, প্রিভে স্যালোন, এলিগ্যান্ট মেকওভার এবং গালা মেকওভার।

এই ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, দারাজ মলে রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় ব্র্যান্ডসমূহের বিস্তৃত পরিসরের পণ্য। গ্রাহকদের কেনাকাটায় সন্তোষজনক অভিজ্ঞতা প্রদানে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আকর্ষণীয় সব অফার নিয়ে এসেছি। 

দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তাজদীন হাসান বলেন, দারাজ মল ফেস্ট আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাহকদের আকর্ষণীয় অফার এবং ডিলের মাধ্যমে কেনাকাটার উন্নততর অভিজ্ঞতা প্রদান করা।


একাত্তর/এআর

সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে আমাদের মহাজগত। সূর্যের আলোই এই মহাবিশ্বের সবচেয়ে বড় এবং একমাত্র শক্তির উৎস। তাই সূর্যের ওপর নজর রাখতে হয় পৃথিবীবাসীকে। সূর্যকে যদি বলা হয় বিশাল এক অগ্নিপিন্ড তাহলেও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর