অবৈধ ভিওআইপিতে সিম ব্যবহার

পৌনে ৩ কোটি টাকা জরিমানা পরিশোধ তিন অপারেটরের

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:৫৩ পিএম

অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় জরিমানার দুই কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর রবি, গ্রামীণফোন ও বাংলালিংক।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবি দুই কোটি ১০ লাখ, গ্রামীণফোন ৫২ লাখ ৫০ হাজার এবং বাংলালিংক ১৫ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করেছে। গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবি পে-অর্ডারের মাধ্যমে জরিমানার এই অর্থ পরিশোধ করে।

অবৈধ ভিওআইপি কার্যক্রমে যুক্ততার অভিযোগে গত ১২ জুন চার মোবাইল অপারেটর- গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে সাড়ে ৭ কোটি টাকা জরিমানা করে বিটিআরসি। ৩০ জুনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। 

তারা জানায়, দেরিতে হলেও তিন বেসরকারি অপারেটর তাদের জরিমানার অর্থ পরিশোধ করেছে। সরকারি অপারেটর টেলিটক জরিমানার ৫ কোটি টাকা এখনও পরিশোধ করেনি।

উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে একাধিক অভিযানে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় উল্লেখিত চার অপারেটরের ৫২ হাজার ৩৪৪টি সিম জব্দ করে বিটিআরসি। এসব সিমের অবৈধ ব্যবহারের বিপরীতে এই জরিমানা করা হয়।


একাত্তর/জো 

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপের লক্ষ্য হলো...
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর