বিডিকম-কনকক্সের যুগপূর্তি

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৮:০৭ পিএম

২০০৫ সালে দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা করে মোটরগাড়ি ট্র্যাক করার প্রযুক্তি ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস)।

এ যাত্রায় ২০০৯ সালে বিডিকমের সঙ্গী হয় বিশ্বের তৃতীয় বৃহত্তম ভিটিএস ও আইওটি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান কনকক্স ইনফরমেশন টেকনোলজি কোং। সেই যাত্রার যুগপূর্তি উদযাপন করল প্রতিষ্ঠান দুটি।

এ উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিডিকম অনলাইন লিমিটেড।

সংবাদ সম্মেলনে গ্রে মার্কেট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এটা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা যেন ইন্টারন্যাশনাল সার্ভারে তাদের প্রবেশাধিকার বন্ধ করে, সেই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কনকক্স ইনফরমেশন টেকনোলজি কোং-এর রিজিওনাল সেলস ডিরেক্টর, সাউথইস্ট এশিয়া মেলোডি চ্যান। 

তিনি বলেন, বিশ্বব্যাপী সবচেয়ে নির্ভরযোগ্য এবং টেকসই হিসেবে জনপ্রিয় কনকক্সের ফ্ল্যাগশিপ ভেহিকল ট্র্যাকিং ডিভাইস জিটি০৬এন এবং ইকোনমিক মডেল সিরিজ ভিজি০৩-এর একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বিডিকম অনলাইন লিমিটেড।

তিনি আরো বলেন, ভেহিকল ট্র্যাকিং সিস্টেম মূল্যবান যানবাহনের সুরক্ষার পাশাপাশি ব্যবস্থাপনাও অনেক সহজ করেছে। বিশেষ করে সাপ্লাই চেইন এবং কোল্ড চেইন ম্যানেজমেন্টে ভেহিকল ট্র্যাকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  ওভার স্পিড অ্যালার্ট, জিওফেন্স, অডিও মনিটরিং, কলিশন অ্যালার্টের মতো গুরুত্বপূর্ণ ফিচার সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: ব্যবসা শেখাতে চালু হলো নতুন ওয়েব পোর্টাল

বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) প্রেসিডেন্ট এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, সরকার অনুমোদিত ট্রাকিং ডিভাইসের মাধ্যমে ব্যক্তিগত, বাণিজ্যিক এবং গণপরিবহন ব্যবস্থাপনা, ডাইভারের গতিবিধি নিয়ন্ত্রণ এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। তবে, বাজারে অবৈধ ও অননুমোদিত ট্র্যাকিং ডিভাইস অবাধে ক্রয়-বিক্রয়ের কারণে একদিকে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি গ্রাহকও সঠিক সার্ভিস পাচ্ছে না। তাই সব ধরনের যানবাহনে সরকার অনুমোদিত ভেহিকল ট্র্যাকিং সিস্টেমে বাধ্যতামূলক করার জোরালো দাবি জানাই।


একাত্তর/আরএ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর