তিন হাজার ৯০০ কর্মী ছাঁটাই করলো আইবিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৩ পিএম

গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনের পথেই যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) কর্পোরেশন।

স্থানীয় সময় বুধবার (২৫ জানুয়ারি) আইবিএম ঘোষণা দিয়েছে, তারা তিন হাজার ৯০০ কর্মী ছাঁটাই করেছে।

মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির কিছু বিনিয়োগ বার্ষিক নগদ লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হয়েছে। বছরের শেষ তিন মাসে যে লাভ হবে আশা করা হয়েছিল সেটা পূরণ হয়নি। তাই তারা এমন ঘোষণা দিলো। গত বছরের জন্য তারল্যের বার্ষিক রিজার্ভের লক্ষ্যমাত্রা এক হাজার কোটি ডলার নির্ধারণ করেছিল আইবিএম। কিন্তু প্রতিষ্ঠানটি ৯৩০ কোটি ডলার রিজার্ভ রাখতে সক্ষম হয়েছিল।

আইবিএমের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জেমস কাভানাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বড় ধরনের ছাঁটাইয়ের পরেও গ্রাহকমুখী গবেষণার জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিটি।

তবে, ছাঁটাইয়ের ঘোষণার পর পুঁজিবাজারে আইবিএমের শেয়ারের ২ শতাংশ দরপতন হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শেয়ারদরের পতনের নেপথ্যে রয়েছে চাকরিচ্যুতি এবং তারল্যের রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার খবর।

আরও পড়ুন: ফেসবুক-ইনস্টাগ্রামে ট্রাম্পের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে

অর্থবাজার বিষয়ক সাইট ইনভেস্টিং ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক জেসে কোহেন বলেন, দৃশ্যত মনে হচ্ছে, আইবিএমের ঘোষিত ছাঁটাই নিয়ে অর্থবাজার সংশ্লিষ্টরা হতাশ। কোম্পানিটি তাদের মোট জনবলের দেড় শতাংশ ছাঁটাই করেছে।

তার ভাষ্য, আইবিএমের কাছে ব্যয় সংকোচনের আরো কড়া পদক্ষেপ আশা করেছিলেন বিনিয়োগকারীরা।


একাত্তর/আরএ

প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
দীর্ঘ যাত্রা শেষে চাঁদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি। রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৩টা ৩৪...
যতই দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই আরো বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে যা অনেক বেশি সংকটময় আর ভয়াবহ।
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। চীনের গুয়াংডং প্রদেশের শিনজেন শহরে হুয়াওয়ারের হেডকোয়ার্টারটি যেন শহরের ভেতরে আরেক শহর।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর