এবার এ্যাপল ইভেন্টে সারাবিশ্বে সাড়া ফেলে দেয়ার মতো নতুন সব ডিভাইস হাজির করেছে মার্কিন টেকজায়ান্ট। গেলো এক যুগের মধ্যে প্রথম বড় ডিভাইস আনলো তারা। দারুণ এই অ্যাপল হেডসেট ডিভাইসের সাথে এসেছে নতুন আইওএস এবং আরো কিছু সুবিধাও।
এ বছরের প্রথম ও বহু প্রতিক্ষীত আয়োজন এ্যাপল ইভেন্ট ডাব্লিউডাব্লুইডিসি। সেটি হয়ে গেলো ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১ টায়। এতে বেশ ভালোই চমক দেখিয়েছে এ্যাপল।
সবচেয়ে বড় চমক হিসেবে টিম কুকের টিম নিয়ে এসেছে অগমেন্টেট রিয়েলিটির হেডসেট ভিশন-প্রো।

এ্যাপল কখনোই পরীক্ষামূলকভাবে কোন সেবা বা পণ্য ব্যবহারকারীদের জন্য বাজারে উন্মুক্ত করে না। কারণ এ নিয়ে আগে ঝামেলায় অভিজ্ঞতা থেকে এ্যাপল অনেক শিখেছে।
ভিশন প্রো ডিভাইসের আপনি আপনার আসল জগতকে সাজিয়ে ফেলতে পারবেন গেজেট, ডিভাইস বা সিনেমা হলের মত বড় স্ক্রিন দিয়ে।
আরেক ভিন্নধর্মী ফিচার হলো ভিশন-প্রো ব্যবহারের সময় কেউ সামনে এলে আপনার চোখে থাকা ডিভাইসের সামনের কাচ সচ্ছ হয়ে যাবে যাতে সামনেরজন আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারেন।

এই দারুণ ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩৫০০ ডলার যা টাকার অংকে প্রায় সাড়ে তিন লক্ষ।
এদিকে এই হেডসেট ছাড়াও নতুন ১৫ ইঞ্চ স্ক্রিনের লেপটপ ম্যাকবুক এয়ারের ঘোষণা দিয়েছে এ্যাপল। যা তাদের দাবিতে পৃথিবীর সবচেয়ে চিকন ল্যাপটপ।
এছাড়াও ম্যাক প্রো, ম্যাক স্টুডিও ও আইওএসের নতুন সংস্করণও নিয়ে এসেছে টিম কুকের টিম এ্যাপল।
একাত্তর/এআর
