ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম স্বাভাবিক হয়েছে

আপডেট : ১৭ জুন ২০২৩, ১১:১৪ এএম

বিশ্বব্যাপী দুই ঘণ্টারও বেশি সময়ের বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অ্যাপ। শুক্রবার মধ্যরাত থেকে এ তিনটি অ্যাপ ব্যবহারে সমস্যার মুখে পড়তে হয় বহু ব্যবহারকারীকে।

ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, হঠাৎ করেই এ তিনটি অ্যাপ ব্যবহার করে বার্তা, ছবি বা ভিডিও পাঠাতে পারছিলেন না ব্যবহারকারীরা। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের একটা বড় অংশই এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম জানায়, এক জায়গায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্রায় ২০ হাজার ব্যবহারকারীও একযোগে সমস্যায় পড়ে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই সমস্যায় পড়া গ্রাহকের সংখ্যা ৫০০ জনের নিচে নেমে আসে। মেটা জানায়, ফেসবুকে অ্যাড ম্যানেজারে যে সমস্যা দেখা দিয়েছিল তারও সমাধান হয়েছে।

আরও পড়ুন: ছয় হাজারের চাকরি ছেড়ে ৯০ লাখ টাকা বেতন দেন মনোয়ার

তবে, ঠিক কি কারণে এমন জটিলতা হয়েছিল সে সম্পর্কে কোনও বিবৃতি দেয়নি মেটা। সাময়িক অসুবিধার জন্য তারা ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছেন।


একাত্তর/আরএ

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ‘ডিপফেক’ ভিডিও ও ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে এসব ভিডিও, যা ‘ডিপফেক’ নামে নেট দুনিয়ায় পরিচিতি হয়ে উঠেছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর