আইসিটি প্রতিমন্ত্রীর সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের বৈঠক

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৫:৪৫ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অফ কমার্সের ডেপুটি চিফ কাউন্সিল  জো ইয়াং এর নেতৃত্বে এক প্রতিনিধি দল  সাক্ষাত করেছেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তাঁর দপ্তরে সাক্ষাত করেন।

এসময় তারা বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নির্দেশিকা ও নীতি-কৌশল তৈরির প্রয়োজনীয়তা, তথ্য সুরক্ষা আইনের বর্তমান অবস্থা, ওটিটি রেগুলেশনসসহ আইসিটি ইনিসেয়েটিভস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।

image


বৈঠকে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মার্কিন সাইবার নিরাপত্তায় কর্মরত দলের সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাইবারকে সহযোগিতার মাধ্যমে কিভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের DEIED, EDGE এবং SHIFT প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম এবং  মার্কিন অ্যারোস্পেস ম্যানুফাকচারার প্রাইভেট কোম্পানি স্পেস এক্স এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে চালু করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী।

image

প্রতিমন্ত্রী ক্যাশলেস ও ইনক্লুসিভ সোসাইটির গুরুত্বসহ বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগের মাধ্যমে দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একই লক্ষ্যগুলো নিয়ে একসাথে কাজ করার বেশ সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

এসময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জেনারেল কাউন্সিল অফিসের সিনিয়র অ্যাটর্নি জোসেফ এল গাট্টুসো, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অফিসার জেমস্ এস গার্ডিনার, (এনার্জি-ইএসটিএইচ) এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

টেলিটককে একটি বিশেষ সাশ্রয়ী অফার ঐতিহাসিক ৭ মার্চে চালুর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসাথে তিনি গ্রাহক সেবার মানোন্নয়নে কাজ করারও পরামর্শ দেন।
ছয় হাজার টাকা বেতনের চাকরি করতেন নিজে, এখন নিজের কর্মীদের বেতন দিচ্ছেন প্রায় ৯০ লাখ টাকা। ১০ বছরের ব্যবধানে দেশে-বিদেশে তৈরি করেছেন ৬টিরও বেশি অফিস। রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্কের সেই...
নতুন বাজেটে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা রপ্তানি আয়ের উপর আর্থিক প্রণোদনা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর