বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে আসছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্টারলিংক। স্পেসএক্সের সহযোগী এই কোম্পানির দুজন কর্মকর্তা এখন ঢাকায় অবস্থান করছেন। 

বুধবার বাংলাদেশে পৌঁছেই স্টারলিংকের কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি বিভাগের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বৈঠকে শেষে পলক একাত্তরকে বলেন, ‘আলোচনার বিষয় ছিল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বা দুর্যোগ কবলিত জনগোষ্ঠীকে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখা।’ 

পরীক্ষামূলকভাবে এই সেবা দ্রুতই চালু করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী। 

মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি স্টারলিংক মূলত স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। বিশ্বের ৬০টিও বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে। স্টারলিংকের মালিকানায় রয়েছে মহাকাশযান প্রস্ততকারক ও মহাকাশ যাত্রা সেবা দেয়া আরেক মার্কিন কোম্পানি স্পেসএক্স, যার মালিক ইলন মাস্ক। 

মহাকাশে পাঠানো বঙ্গবন্ধু-১ নামে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল মাস্কের স্পেসএক্স কোম্পানি থেকে।  

বৈঠকে অংশ নেয়া স্টার লিংকের দুজন কর্মকর্তারা হলেন গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিথ এবং গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধাওরেস।

image


এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফা কামাল, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মামুনুর রশীদ ভূঁইয়া, ইডিসি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রনব কুমার সাহাসহ প্রমূখ বৈঠকে অংশ নেন। 


একাত্তর/আরবি 

বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
গ্রাহকদের উন্নত ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিটিসিএল তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে।
বৈশ্বিকভাবে ডিজিটাল স্বাধীনতা হ্রাস পেলেও বাংলাদেশ অনলাইন স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে ইন্টারনেট ফ্রিডম ইনডেক্সে ভারতের আরো কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর