এআই’র আগমনে ছাঁটাইয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৫:৫২ পিএম

বিশ্বে দ্রুতগতিতে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এতে দিনদিন বাড়ছে রোবটের চাহিদা। বড় বড় সব প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছে। 

সেইসঙ্গে চলছে গণহারে কর্মী ছাঁটাই। গুগল, ফেসবুক, অ্যামাজন, টুইটারসহ আরও বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে। তবে এসব প্রতিষ্ঠান যখন কর্মী ছাঁটাই করছে, তখন আবার কর্মী খুঁজছে রোবটিক্স কোম্পানিগুলো।

শিল্প বিপ্লবের শুরুর দিকে অনেকেই আশঙ্কা করেছিলেন, যন্ত্রের ফলে হয়তো মানুষ চাকরি হারাবে। কিন্তু বৃহত্তর অর্থে এমনটা ঘটেনি। মানুষের আয়ত্তেই ছিল কল-কারখানা পরিচালনার দায়িত্ব। 

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির ফলে একই শঙ্কা আবার দেখা দিয়েছে। বহু বিশেষজ্ঞের মতে, মানুষের চাকরির বাজারের একটা বড় অংশ দখল করে নিতে পারে এআই। যদিও আবার অনেক বিশেষজ্ঞের মতে, অটোমেশনের কারণে একইসঙ্গে তৈরি হবে নতুন কর্মক্ষেত্রেও। 

এআই সংযুক্ত অটোমেশন বা রোবট ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু উৎপাদন বা ডেলিভারির কাজ করানো সম্ভব, বলছেন অনেক বিশেষজ্ঞ। তবে এখনো নিত্য নতুন প্রযুক্তি তৈরি এবং বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন মানুষকেই। 

তাইতো বিশ্বব্যাপী অনেক প্রযুক্তি কোম্পানি এখন কর্মী খুঁজতে মরিয়া। যুক্তরাষ্ট্রের রোবটিক্স কোম্পানি জিপলাইন কমপক্ষে ১০০ জন কর্মী নিয়োগ করবে। সেই হিসেবেই কর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। 

যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি কোম্পানি ভেবু ল্যাবস। ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাকাউন্টিং এবং ফেব্রিকেশনের জন্য ৪০ জনেরও বেশি কর্মী নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন: বিনা নোটিসেই উধাও লাখ লাখ সদস্যসহ ফেসবুক গ্রুপ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৩ সালের প্রতিবেদন বলছে, সব ক্ষেত্রে নয়, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হবে এআই। রোবটিক্স ব্যবহার করার সবচেয়ে বেশি সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে আছে ইলেকট্রনিক্স, এনার্জি টেক, ইউটিলিটি ও ভোগ্যপণ্য। রোবট এবং অটোমেশন সেক্টরের কাজ সহজ করবে বলছে সংস্থাটি। 

অটোমেশনের কারণে যেভাবে ছাঁটাই বাড়বে, ঠিক সেভাবেই বাড়বে নতুন কর্মসংস্থানও। তাই রোবট ব্যবহার এবং তৈরিসহ প্রযুক্তি ক্ষেত্রে কর্মীদের আরও দক্ষতা বাড়ানো পরামর্শ আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) বিভিন্ন সংস্থার।


একাত্তর/এসজে

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর