বিনা নোটিসেই উধাও লাখ লাখ সদস্যসহ ফেসবুক গ্রুপ

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম

প্রায় দুই মাস ধরে একের পর এক বন্ধ হচ্ছে উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ। সুনির্দিষ্ট কারণ ছাড়াই পাঁচ, দশ কিংবা ১৫ লাখের বেশি সদস্যের গ্রুপগুলো বন্ধ হচ্ছে এক নোটিসেই। 

উদ্যোক্তারা বলছেন, এর ফলে কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা। আর এই বাস্তবতায় ব্যবসার জন্য শুধু ফেসবুকের উপর নির্ভরতা কমানোর তাগিদ প্রযুক্তিবিদদের। 

উদ্যোক্তা ইকবাল বাহার। প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরির জন্য গড়ে তুলেছেন প্লাটফর্ম- নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের জন্য প্রায় ছয় বছর ধরে যে ফেসবুক গ্রুপটি তিনি তৈরি করেছিলেন, মুহূর্তেই সেই গ্রুপটি হারিয়ে গেল। সেখানে ছিলেন সাড়ে চার লাখের বেশী উদ্যোক্তা। এখন দৈনিক দশ লাখ টাকারও বেশী ক্ষতির মুখে তিনি। যা মাসশেষে গিয়ে দাঁড়ায় প্রায় তিন কোটি টাকায়।

ওদিকে, ২০২০ সালের ৬ অক্টোবর তৈরি হয় একটি ফেসবুক গ্রুপ- রিসাইকেল বিন। দারুণ জনপ্রিয় এই গ্রুপের সদস্যরা ব্যবহৃত পণ্য কেনা-বেচা করতে পারতেন সাশ্রয়ী মূল্যে। তিন বছরে সাড়ে ১৫ লাখের বেশী সদস্যের সেই গ্রুপটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিনের ব্যবধানে আরেকটি গ্রুপও হারান এর উদ্যোক্তা ফ্লোরিডা শারমিন সেতু। 

তিনি জানান, গত ১৮ জুলাই সন্ধ্যায় কোনও ধরণের সতর্কবার্তা ছাড়াই তার গ্রুপটি উধাও হয়ে যায়। সাধারণত গ্রুপে কমিউনিটি স্ট্যান্ডার্ডবিরোধী কোনও কার্যক্রম চললে ফেসবুক এডমিনদের নোটিস দেয়। এর ৯০ দিনের মধ্যে আবারও একই ধরণের কাজ হলে এডমিনদের জানিয়ে গ্রুপটি ডিজেবল করে দেয়া হয়। 

তবে রিসাইকেল বিনের ক্ষেত্রে সেরকম কোনও পূর্ব সতর্কবার্তা না দিয়েই গ্রুপটি ডিজেবল করে দেয় ফেসবুক। পরে ইমেইলের মাধ্যমে এডমিনকে এ ব্যাপারে জানানো হয়। 

শুধু এ দুটিই নয়, গেল একমাসে অন্তত সাতটি বড় গ্রুপ সরিয়ে নিয়েছে ফেসবুক। প্রযুক্তিবিদরা বলছেন, গ্রুপে অতিমাত্রায় ফেইক আইডির সদস্যরা থাকলে কিংবা ইচ্ছাকৃতভাবে কেউ রিপোর্ট করেও এগুলো বন্ধ করে থাকতে পারে। 

আরও পড়ুন: টিকটকে এখন পোস্ট করা যাবে টেক্সটের মাধ্যমে

এক্ষেত্রে বাংলাদেশে ফেসবুকের অফিস না থাকা সমস্যা কিনা, তা জানতে চাইলে প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির বলেন, আমাদের দেশে এখন বহু মানুষ এসব সেবা ব্যবহার করেন। এই প্রতিষ্ঠানগুলো শুধু বিপণনের দিকটি দেখলেও, অভিযোগ এবং গ্রাহক সেবা বিষয়ে তাদের আরও মনোযোগ দেয়া উচিত।  

এ বছরের শুরুতেও ফেসবুকে হঠাৎ ফলোয়ার এবং রিচ কমে যাওয়ার অভিযোগ ওঠে। তাই ব্যবসার জন্য ফেসবুকের পাশাপাশি অন্যান্য প্লাটফর্ম খোঁজার তাগিদ দিয়েছেন প্রযুক্তিবিদরা। 


একাত্তর/এসজে

সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
যতই দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই আরো বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে যা অনেক বেশি সংকটময় আর ভয়াবহ।
প্রযুক্তি দুনিয়ার আজ সর্বাধিক আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা। পদার্থবিদ্যায় এবারের নোবেল পুরস্কারও গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করা দুই শীর্ষ বিজ্ঞানীর হাতে। মানুষের মস্তিষ্কের মধ্যে...
ইলেক্ট্রনিক গাড়ি নির্মাণে শুরু থেকেই ‘মার্কেট লিডার’ টেসলা। ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি এতোদিন তৈরি করতো ‘প্রাইভেট কার’ বা ব্যক্তিগত গাড়ি।
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর