মাস্কের সঙ্গে প্রেমের গুঞ্জনে স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সঙ্গে তার স্ত্রী নিকোল শানাহানের বিচ্ছেদের পর আলোচনায় এসেছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নিকোলের সম্পর্কের বিষয়টি। বলা হচ্ছে, স্ত্রীর পরকীয়ার সন্দেহেই তড়িঘড়ি করে তাকে ডিভোর্স দিয়েছেন ব্রিন। তবে, ইলন মাস্ক এবং নিকোল শানাহান বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি তারা শুধুই ‘বন্ধু’।

আদালতে দাখিল করা নথিপত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেইজ সিক্স ব্রিন ও নিকোলের বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছে। এই দম্পতির চার বছর বয়সী এক মেয়ে আছে। তার আইনিসহ সব দায়িত্ব দু’জনের ওপর থাকবে। খবর এনডিটিভির।

২০২২ সালের  জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের শিরোনাম ছিলো এমন, ‘স্ত্রীর সম্পর্কের’ অভিযোগে দুই বন্ধুর সম্পর্কে ভাটা’।

নিকোল ছিলেন ব্রিনের দ্বিতীয় স্ত্রী। ২০১৫ সালে প্রথম স্ত্রী অ্যান ওজসিস্কির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ওই বছরই নিকোলের সঙ্গে সম্পর্কে জড়ান ব্রিন। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বিয়ের তিন বছরের মাথায় ২০২১ সালে আলাদা হয়ে যান ব্রিন ও নিকোল। পৃথক জায়গায় থাকতেও শুরু করেন তারা। এরপর সামনে এলো এই বিচ্ছেদের সংবাদ।

এক্সে (টুইটার) দেয়া এক পোস্টে ইলন মাস্ক বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বলেন, ‘সের্গেই ও আমি এখনো বন্ধু। গত রাতেও আমরা একসঙ্গে পার্টি করেছি। বিগত তিন বছরে নিকোলের সঙ্গে আমার মাত্র দু’বার দেখা হয়েছে। দুবারই অনেক লোকের মধ্যেই আমাদের সাক্ষাৎ হয়েছিলো। এর মধ্যে প্রণয় ঘটিত কোনো সম্পর্কের বিষয়ই নেই।’

ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করে একই মাসে নিকোলও বক্তব্য দেন। তিনি বলেন, মাস্কের সঙ্গে তার প্রণয় ঘটিত কোনো সম্পর্ক নেই। তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিলো না।

মাস্ক ও নিকোলের বিরোধী অবস্থানের পরেও ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনের তথ্যের বিষয়ে অনড় অবস্থান নেয়। সংবাদমাধ্যমটি জানায়, যেসব সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা মাস্ক ও নিকোলের প্রণয়ের সম্পর্ক নিয়ে প্রতিবেদন করেছে, সেসব সূত্রে তাদের আস্থা আছে। নিজেদের অবস্থানে তারা অনড়।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুসারে, ৫০ বছর বয়সী সার্জে ব্রিন বিশ্বের নবম ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার। ৩৪ বছর বয়সী নিকোল একজন আইনজীবী। তিনি বিয়া-ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

একাত্তর/আরএ
বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে একটি অদ্ভুত বিষয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুগল সার্চে দুটি নির্দিষ্ট সংখ্যা- ‘6 7’ লিখে সার্চ করলেই পুরো ব্রাউজার স্ক্রিনটি ওপর-নিচ হয়ে দুলতে শুরু করে। 
সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব আনতে চলেছে ওপেনএআইয়ের এআইভিত্তিক 'সার্চজিপিটি'। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলকে টেক্কা দিতেই নাকি এ ঘোষণা দিল ওপেনএআই।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর