বাজারে আসছে ‘প্রোলগ’, এক চার্জে চলবে ৪৮০ কিলোমিটার!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

এবার বৈদ্যুতিক গাড়ি নিয়ে বাজারে আসছে পৃথিবীর বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড। জাপানি এই কোম্পানিটি জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাজারে আসবে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বা ইভি (ইলেকট্রিক ভেহিকল)।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এরইমধ্যে ‘প্রোলগ’ মডেল উন্মোচন করেছে হোন্ডা। বৈদ্যুতিক এই এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) মার্কিন বৃহৎ গাড়ি নির্মাতা জেনারেল মোটর্স বা জিএম'এর সাথে যৌথভাবে নির্মাণ করা হয়েছে। 

এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই এসইউভির বাইরের অংশ এবং ইঞ্জিন তৈরি করেছে হোন্ডা। অন্যদিকে, জিএম সরবরাহ করেছে ব্যাটারি, যা গাড়িটিকে এক চার্জেই প্রায় ৪৮০ কিলোমিটার চলার সক্ষমতা দেবে।

হোন্ডা মোটরের প্রধান প্রকৌশলী মাৎসুউরা হিরোকাযুর বলেন, ‘প্রোলগ’ নামটি মূলত মার্কিন বৈদ্যুতিক গাড়ির বাজারে একটি নতুন অধ্যায়ের সূচনার দিকেই দিকনির্দেশ করে। আমরা এই মডেলের মাধ্যমে আমাদের বিক্রি বাড়াতে চাই।

ইভি প্রোলগ। ইমেজ- হোন্ডা।

গ্রীনহাউস গ্যাস হ্রাসের একটি পদক্ষেপ হিসেবে বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন। 

হোন্ডা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পর আগামী বছর বিশ্বের অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে এ গাড়ি। 

একাধিক সূত্র বলছে, প্রোলগের দাম হবে ৪০ থেকে ৬০ হাজার মার্কিন ডলার। তবে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোম্পানিটি। 

তবে এই গাড়ি বিক্রি শুরুর ক্ষেত্রে অন্যান্য কয়েকটি জাপানি কোম্পানি থেকে পিছিয়ে আছে হোন্ডা। টয়োটা মোটর এবং সুবারু গত বছর তাদের নতুন ইভি মডেল মার্কিন বাজারে ছেড়েছে। ফলে বাজার ধরতে গাড়ির দাম আরও কমাতে পারে কোম্পানিটি।    

হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড জাপানের একটি পাবলিক বহুজাতিক কর্পোরেশন, মূলত অটোমোবাইল ও মোটরসাইকেল উৎপাদনের জন্য বিখ্যাত। ১৯৫৯ সাল থেকে হোন্ডা পৃথিবীর বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা। কোম্পানিটি প্রতিবছর ১৪ মিলিয়ন বা এক কোটি ৪০ লাখ ইঞ্জিন উৎপাদন করে। 

আরবিএস  
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয় কিন্তু বিতর্কিত ‘হিডেন ডোর হ্যান্ডেল’ বা লুকানো দরজার হাতল নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে চীন এই সাহসী পদক্ষেপ নিলো।
দীর্ঘ যাত্রা শেষে চাঁদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি। রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৩টা ৩৪...
যতই দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই আরো বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে যা অনেক বেশি সংকটময় আর ভয়াবহ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর