সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করলো সরকার

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করেছে সরকার। সাইবার নিরাপত্তা আইনের বিধান অনুযায়ী এ এজেন্সি গঠন করে শুক্রবার গেজেট জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনের সঙ্গে সঙ্গে আগের আইনে গঠিত ডিজিটাল নিরাপত্তা এজেন্সি বাতিল করা হয়েছে। ২০১৯ সালের ৫ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করেছিলো সরকার।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গত ১৩ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা আইন সংসদে পাস হয়। ওই আইনে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনের কথা রয়েছে।

আইনে বলা হয়েছে, সরকার একজন মহাপরিচালক ও বিধির মাধ্যমে নির্ধারিত সংখ্যক পরিচালকের সমন্বয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করবে।

এজেন্সির প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। তবে সরকার প্রয়োজনে ঢাকার বাইরে দেশের যেকোনো স্থানে এজেন্সির শাখা কার্যালয় স্থাপন করতে পারবে। এজেন্সি প্রশাসনিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সংযুক্ত দপ্তর হিসেবে থাকবে।

এজেন্সির ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি বিধির মাধ্যমে নির্ধারিত হবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে।

কেএসএইচ
সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি হবে দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড।
আইনটি মন্ত্রিসভার অনুমোদনের পর থেকেই এ নিয়ে আলোচনা চলছে। ডিজিটাল সিকিউরিটি আইনের মতোই এই আইনের অপব্যবহারের আশঙ্কা করেছেন সাংবাদিকসহ বিভিন্ন মহল। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেরকম আশঙ্কার কোনো...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর