‘নাগরিকদের ঝামেলামুক্ত সেবা দিতে নিরলস কাজ করছে সরকার’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, সরকার নাগরিকদের ঝামেলামুক্ত সেবা দিতে চায়। এ জন্য দরকার একটা সমন্বিত প্ল্যাটফর্ম। এ উদ্দেশ্যে অ্যাসপায়ার টু ইনোভেন্টের (এটুআই) সহযোগিতায় সরকার মাইগভ প্ল্যাটফর্ম তৈরি করেছে।

বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সেবাসমূহ মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণ’ এবং ‘সাইবার সিকিউরিটি ইন ডেইলি লাইফ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুমায়ুন কবীর খোন্দকার। খবর বিজ্ঞপ্তির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা। 

সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার অনুষ্ঠানের শুরুতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের নাগরিক সেবাসমূহ মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণের ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল (মুন্না রায়হান), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদি আজাদ মাসুম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোল্লা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

তথ্যসচিব এসময় বলেন, ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তার প্রধান সেবাসমূহ মাইগভে অন্তর্ভুক্ত করায় অত্যন্ত আনন্দিত। সেবাগুলো শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিতে চাই। আমাদের সেবাগুলোকে ক্যাশলেস ও পেপারলেস এবং আরও নাগরিকবান্ধব করে গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে অবদান রাখতে চাই।’

নূরুন নাহার হেনা বলেন, ‘বাংলাদেশ সরকার ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেয়। ২০২৩ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইন্টারনেটের ব্যবহার সহজলভ্য করেছে। মাইগভ সম্পর্কে তিনি বলেন, মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেবাসমূহে অনলাইনে প্রশিক্ষণ কোর্সে আবেদন, প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশন, ই-সনদপত্র গ্রহণ, অডিটরিয়াম, বেতার স্টুডিও, টিভি স্টুডিওসহ বিভিন্ন স্থাপনা ভাড়ার আবেদন এবং পেমেন্ট করতে পারবে।’

মুখ্য আলোচক মোল্লা মিজানুর রহমান বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপির সহায়তায় পরিচালিত অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে আমার সরকার বা মাইগভ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। যা ব্যবহার করে র‍্যাপিড ডিজিটালাইজেশন অথবা দ্রুততম সময়ে সরকারি সেবাসমূহকে ডিজিটালাইজেশনের কাজ চলমান রয়েছে।’

আলোচক তানভীর হাসান জোহা তার আলোচনায় সাইবার নিরাপত্তার বিভিন্ন ঝুঁকি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন– জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন, পরিচালক এ কে এম আজিজুল হক এবং পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ।

একাত্তর/আরএ
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর