ব্যক্তির হয়ে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম

বর্তমানে সবচেয়ে আধুনিক ও বিস্ময়কর প্রযুক্তির নাম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অনলাইন ভিডিও কনফারেন্সে ব্যক্তির হয়ে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

ব্যক্তির একটি হুবহু অ্যাভাটার বানাতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেটি তার হয়ে প্রতিনিধিত্ব করবে সর্বত্র। এমন নতুন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে এআই কোম্পানি ওটার।

ব্যাপকভাবে প্রযুক্তিনির্ভর জীবনের এই যুগে কর্মক্ষেত্র অথবা শিক্ষাঙ্গণ সব জায়গাতেই একাধিক ভিডিও কলে অ্যাটেন্ড করতে হয়। ডিজিটাল এই যুগে ঘনঘন ভিডিওকলে যুক্ত হয়ে কেউ যাতে ক্লান্ত হয়ে না পড়েন সেটি নিশ্চিত করতেই দুর্দান্ত এক প্রযুক্তি আনছে সফটওয়্যার কোম্পানি ওটার।

এই প্রযুক্তিতে ভিডিও কলে ব্যক্তির হুবহু চেহারার আদলে অ্যাভাটার বা ইমেজ তৈরি করবে এআই। এটি শুধু সাধারণ ছবিভিত্তিক অ্যাভাটার হবে না, ব্যক্তির মুখের ভঙ্গিও নকল করতে পারবে। ব্যক্তি অন্য কোন কাজে ব্যস্ত থাকলেও এআই অ্যাভাটারকে ভিডিও কলে হাজির করাতে পারবে।

প্রতিষ্ঠানটির সিইও সাম লিয়াং বলছে, এটি কর্মচারীর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। প্রযুক্তিকর্মীর সময় বাঁচানোর পাশাপাশি প্রোডাক্টিভিটিও বাড়াবে। কর্মীরা ছুটিতে থেকেও বসের ভিডিও কল ধরতে পারবেন এমনকি কাস্টম সাপোর্ট-আপডেট ইত্যাদি পরিষেবা চালিয়ে যেতে পারবেন।

তবে এআই অ্যাভাটার বানাতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে পারে ওটার। বিশেষ করে মানুষের মতো আবেগ নিয়ন্ত্রণে এর সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। এমনকি কোন সময় ভিডিও কল বন্ধ করা উচিত তাও ধরতে পারছে না এআই অ্যাভাটার।

একাত্তর/আরএ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
মেটা তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ স্বতন্ত্র প্লাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিএনবিসি।
প্রযুক্তি দুনিয়ার আজ সর্বাধিক আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা। পদার্থবিদ্যায় এবারের নোবেল পুরস্কারও গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করা দুই শীর্ষ বিজ্ঞানীর হাতে। মানুষের মস্তিষ্কের মধ্যে...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর