বাংলালিংককে ইউনিফাইড লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি 

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০২:৫৭ পিএম

মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের অনুকূলে একীভূত (ইউনিফাইড) লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের কাছ থেকে লাইসেন্স নেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস।

এরআগে, গত ১১ মার্চ ফাইভজিসহ পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগত সুবিধা দেওয়ার লক্ষ্যে অপর তিন অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের অনুকূলে একীভূত লাইসেন্স হস্তান্তর করা হয়। এই লাইসেন্সের মেয়াদ ১৫ বছর।

এর ফলে আগের টুজি, থ্রিজি, ফোরজি প্রযুক্তি এবং তরঙ্গ ফি এর জন্য আলাদা লাইসেন্স ও নির্দেশিকার পরিবর্তে সব বিষয়কে এক লাইসেন্সের আওতায় আনা হয়েছে। নতুন লাইসেন্সে ফাইভজির ক্ষেত্রে পর্যাপ্ত অ্যাকসেস তরঙ্গের প্রাপ্যতা ও ব্যাকহল ফাইবারের পাশাপাশি পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ব্যবহারের অনুমতি, অফশোর ক্লাউড সুবিধা, রোল আউট বাধ্যবাধকতা, নেটওয়ার্ক নিরাপত্তাসহ পরিবর্তিত প্রযুক্তিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার জনাব মো. আমিনুল হক, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, সচিব (বিটিআরসি) মো. নূরুল হাফিজ, পরিচালক (লাইসেন্সিং) সাজেদা পারভীন, পরিচালক (রেডিও কমিউনিকেশন স্ট্যাডি অ্যান্ড রিসার্চ) ড. মো. সোহেল রানা, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানসহ উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৯৯৬ সালে প্রথমবারের মতো টুজি লাইসেন্স নামে বাণিজ্যিকভিত্তিতে সেলুলার মোবাইল সেবা সংক্রান্ত লাইসেন্স দেওয়া হয়, যা ২০১১ সালে ১৫ বছরের জন্য ২০২৬ সাল পর্যন্ত নবায়ন দেওয়া হয়। ২০১৩ সালে চার মোবাইল অপারেটরকে ২০২৮ সাল মেয়াদ পর্যন্ত থ্রিজি লাইসেন্স দেওয়া হয়। পরে ২০১৮ সালে ২০৩৩ সাল পর্যন্ত চার অপারেটরের অনুকূলে ফোরজি লাইসেন্স দেওয়া হয়। বর্তমানে উক্ত লাইসেন্সসমূহের আওতায় দেশে সেলুলার মোবাইল সেবা দিচ্ছে অপারেটরগুলো।

বিশ্বের বিভিন্ন দেশ ফাইভজি প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্রডব্যান্ড, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং অধিক নির্ভরযোগ্য ও নিম্নতর বিলম্বের নেটওয়ার্কে প্রায়োগিক দিক বিবেচনায় নিয়ে বহুমুখী সেবার বাণিজ্যিক বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশেও ফাইভজি প্রযুক্তির সেবা দেওয়ার জন্য ইতোমধ্যে ২.৩ গিগাহার্জ, ২.৬ গিগাহার্জ ও ৩.৫ গিগাহার্জ ব্যান্ড নির্বাচন করা হয়েছে। গত ৩১ মার্চ ২০২২ তারিখে ২.৩ গিগাহার্জ ব্যান্ড হতে ৭০.০০ মেগাহার্জ এবং ২.৬ গিগাহার্জ ব্যান্ড হতে ১২০.০০ মেগাহার্জ তরঙ্গ চারটি মোবাইল অপারেটরের অনুকূলে নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়, যা বর্তমানে ফোরজি সেবা দেওয়ায় ব্যবহৃত হচ্ছে।

এআর
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর