টাটার নতুন ভার্সনের অপেক্ষায় গাড়ি প্রেমীরা

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:০৯ এএম

টাটা পাঞ্চের নতুন ভার্সন লঞ্চ হওয়ার অপেক্ষায় গাড়ি-প্রেমীরা। এই চার চাকা খুব শীঘ্রই বাজারে হাজির করতে পারে টাটা মোটরস। গাড়ির দাম শুরু হতে পারে ৬ লাখ রুপি থেকে। দারুণ পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের সাথে মিলবে ফাইভ স্টার সেফটি রেটিংও।

অটো সংবাদ সংস্থা কারওয়ালের রিপোর্ট বলছে, টাটা পাঞ্চ ফেসলিফ্ট, কোম্পানির এন্ট্রি-লেভেল গাড়ির তালিকায় লঞ্চ হতে পারে খুব শীঘ্রই।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্দান্ত এক গাড়ি আনছে টাটা মোটরস। টাটা পাঞ্চ ফেসলিফ্ট নামের ওই গাড়িটির পরীক্ষা-নিরীক্ষা ও ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এটি কম্প্যাক্ট এসইউভি গাড়িগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

ভারতে চলতি বছরের ১৪ নভেম্বর লঞ্চ হতে পারে গাড়িটি। ৬ লাখ থেকে শুরু হয়ে ১১ লাখ রুপি হতে পারে এর সম্ভাব্য দাম। বাজারে বর্তমানে যে টাটা পাঞ্চ বিক্রি হয় তার তুলনায় একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য-সহ হাজির হতে পারে এই কম্প্যাক্ট এসউভি।

টাটা পাঞ্চে একেবারে নতুন লুক ও স্টাইল থাকবে বলে দাবি করা হচ্ছে। স্মার্ট ফিচারে ভরপুর থাকবে গাড়ির কেবিন। মিলবে বড় টাচস্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং, সানরুফ, সেন্টার কনসোল ইত্যাদি।

ফিচার্স ছাড়া গাড়ির সুরক্ষাতেও বেশ নজর দিয়েছে কোম্পানিটি। এটি ভারতের সবথেকে সস্তা ফাইভ স্টার রেটিং যুক্ত গাড়ি। সেফটি ফিচার্সে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং, ট্র্যাকশন কন্ট্রোল, সেন্ট্রাল লকিং, চাইল্ড সেফটি লক ইত্যাদি। বিল্ড কোয়ালিটির দিক দিয়ে বেশ মজবুত হবে এর চাকা।

সব ফিচার্স থাকার কারণে গাড়িটি বাজারে দারুণ সাড়া ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি টাটা পাঞ্চ পেট্রল-ডিজেল, বৈদ্যুতিকের পাশাপাশি সিএনজিতেও লঞ্চ হয় কিনা সেটা দেখার বিষয় হবে।

একাত্তর/আরএ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট সাময়িকভাবে মুছে দেওয়া ও সীমাবদ্ধ করার ঘটনায় ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট...
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্ল্যাটফর্মগুলোতে শিশু যৌন নির্যাতনমূলক উপাদান, ডিপফেক কন্টেন্ট এবং বিভিন্ন কার্যক্রমগত ভুলের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান...
বৈশ্বিকভাবে ডিজিটাল স্বাধীনতা হ্রাস পেলেও বাংলাদেশ অনলাইন স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে ইন্টারনেট ফ্রিডম ইনডেক্সে ভারতের আরো কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ।
আইফোনের একটা বড় অংশ তৈরি হতো চীনের কারখানায়। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এবার ভারতে আইফোন তৈরির কথা ভাবছে অ্যাপল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর