রেজার বাংলাদেশে আয়োজন করলো Valorant গেমিং টুর্নামেন্ট

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৩ পিএম

রেজার বাংলাদেশে আয়োজন করেছে Valorant গেমিং টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।

রেজার এবং স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই বছর আয়োজন করতে যাচ্ছে ‘রেজার ভ্যালরেন্ট কাপ’ শীর্ষক সর্ববৃহৎ ভ্যালোরেন্ট টুর্নামেন্ট।

৫০ হাজার টাকা প্রাইজপুলের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দেশীয় ১২৮ টি দল। লাগবে না কোন রেজিস্ট্রেশন ফি। 

এই অনলাইন টুর্নামেন্টে প্রতিটি টিমে সদস্য সংখ্যা ৬ জন করে ১২৮ টি টিমে বিভক্ত থাকবে ৭৬৮ জন প্লেয়ার।

এলিমিনেশন রাউন্ডের পর সেরা ৩২ টি টিম নিয়ে শুরু হবে মূল টুর্নামেন্ট। 

প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী দল যথাক্রমে জিতবে ২৫, ১৫ এবং ১০ হাজার টাকা।

টুর্নামেন্ট অংশ নিতে হলে ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৫ সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। টুর্নামেন্ট চলবে সেপ্টেম্বর মাস ব্যাপী। 

রেজিস্ট্রেশন এবং টুর্নামেন্ট সম্পর্কিত তথ্য জানতে পারবেন স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ওয়েবসাইট থেকে।

৩০ দিন ব্যাপী এই অনলাইন টুর্নামেন্টের অরগেনাইজার এবং কমিউনিটি পার্টনার হিসেবে থাকবে স্টার টেক গেমিং লিজিয়ন।


একাত্তর/এআর

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর