আসছে ‘স্মার্ট রিং’

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম

স্মার্ট গ্যাজেটের ব্যবহার দিন দিন বাড়ছে। দৈনন্দিন কাজের জন্য স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভিসহ ব্যবহার হচ্ছে অনেক কিছুর। এত সব গ্যাজেটের ভিড়ে এবার আপনাকে আরও আপডেট রাখতে আসছে স্মার্ট রিং। বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’। যা ব্যবহারকারীর ঘুম আর স্বাস্থ্যের খেয়াল রাখবে।

স্মার্ট ওয়াচ ও এখন অতীত হতে চলেছে, দিন এখন স্মার্ট রিংয়ের। বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’; উন্মোচিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।

গত মাসে ক্যালিফোর্নিয়ায় গ্যালাক্সি এস২৪ স্মার্ট ফোন সিরিজ লঞ্চের সময় আংটিটির একটি ঝলক দেখানো হয়। তবে দর্শকরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এবার সামনাসামনি আংটিটির খুঁটিনাটি পরখ করে দেখার সুযোগ পাবেন। ২০২৪ সালের শেষের দিকে রিংটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

স্মার্ট রিং এর আগে অনেক সংস্থাই এনেছে। তবে স্যামসাং আনল এই প্রথম। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে বলছেন, স্যামসাংয়ের মতো সংস্থা স্মার্ট রিং-এর দুনিয়ায় পা রাখায় আগামীতে এই স্মার্ট ডিভাইস যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে, তা বলাই যায়। মূলত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচারের দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি রিং।

জানা গেছে, গ্যালাক্সি রিং- এর সাহায্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজর রাখা যাবে, তার জন্য একটি নতুন অ্যাপের সাহায্য নেয়া হবে। এই অ্যাপের মাধ্যমে শুধু যে ব্যবহারকারীর বিভিন্ন হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে তাই নয়, প্রয়োজনীয় হেলথ টিপসও দেবে এই অ্যাপ।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচের সঙ্গে এই নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি রিং যাতে কাজ করতে পারে, সেই কাজও চলছে। যেহেতু মোটামুটিভাবে হেলথ ফিচার ট্র্যাকিংয়ের বিষয়টি রিং এবং ওয়াচ- দুই ডিভাইসেই থাকবে; তাই ঘুমের সময় আর স্মার্টওয়াচ না পরলেও চলবে।

আপাতত গ্যালাক্সি রিং শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে, এমনভাবেই তৈরি হয়েছে।

একাত্তর/আরএ
শারদীয় দুর্গোৎসবের আনন্দ দ্বিগুণ করতে দেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে বিশেষ পূজা ক্যাম্পেইন- ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’। এই উৎসবমুখর মৌসুমে প্রযুক্তিকে সবার হাতের নাগালে নিয়ে...
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
বিশ্বের নামী ব্র্যান্ডের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেটের দাম বাংলাদেশের বেশিরভাগ ক্রেতার সামর্থ্যের বাইরে। ফলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের ক্রেতাদের কথা মাথায় রেখে...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর