প্রযুক্তি বিভ্রাটে বিশ্বজুড়ে অচল এক্স

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ সোমবার বিশ্বজুড়ে বড় ধরণের বিভ্রাটের শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ব্যবহারকারী এই প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ১৩:০০ ঘটিকার দিকে এই সমস্যার হার ব্যাপক হারে বৃদ্ধি পায়।

সোমবার সকাল থেকেই ব্যবহারকারীরা অ্যাপ এবং ওয়েবসাইট, উভয় ক্ষেত্রেই নানা সমস্যার কথা জানান। ডাউনিটেক্টরের তথ্যমতে, প্রায় ২৫ হাজারের  বেশি ব্যবহারকারী অভিযোগ দায়ের করেছেন। এর মধ্যে ৬৭ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটের মাধ্যমে লগ-ইন করতে সমস্যায় পড়েন এবং ১৮ শতাংশ ব্যবহারকারী মোবাইল অ্যাপে সমস্যার কথা উল্লেখ করেন। মূলত নতুন পোস্ট করা, ফিড লোড হওয়া বা টাইমলাইন রিফ্রেশ করার ক্ষেত্রে ব্যবহারকারীরা বাধার সম্মুখীন হন।

সবচেয়ে বেশি বিভ্রাটের খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে, যেখানে স্থানীয় সময় সকাল ৮:২৪ মিনিট পর্যন্ত ২৩,২১০টি অভিযোগ জমা পড়ে। ভারতের ব্যবহারকারীরাও লগ-ইন এবং টাইমলাইন আপডেট নিয়ে ব্যাপক সমস্যার কথা জানিয়েছেন।


এই বিভ্রাটের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে এনিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। এই ধরণের বিভ্রাটগুলো সাময়িক বা আঞ্চলিক হলেও এবারের ব্যাপ্তি ছিল বৈশ্বিক।

ইন্টারনেট সেবায় এই ধরণের সমস্যা ইদানীং প্রায়ই দেখা যাচ্ছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসেও এক্স একই ধরণের বিভ্রাটের কবলে পড়েছিল।

এছাড়া গত নভেম্বরে 'ক্লাউডফ্লেয়ার' এর ত্রুটির কারণে এক্স-সহ অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছিল। গত বছর মাইক্রোসফটের 'অ্যাজিউর' এবং অ্যামাজনের 'এডব্লিউএস'-এ সমস্যার কারণে স্ন্যাপচ্যাট ও রেডিটের মতো জনপ্রিয় অ্যাপগুলোও বিশ্বজুড়ে অচল হয়ে পড়েছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনেক ব্যবহারকারী এখনও অ্যাপ এবং ডেস্কটপ ভার্সনে ধীরগতি বা সংযোগ সমস্যার কথা জানাচ্ছেন।

এআরএস
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
বেইজিংয়ের রাজপথে গত রবিবার যা ঘটল, তা দেখে রক্ত-মাংসের অ্যাথলেটদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। বেইজিং হাফ-ম্যারাথনে ইতিহাস গড়েছে এক রোবট; মানুষের গতির দম্ভ চুরমার করে দিয়ে বিশ্বরেকর্ড...
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির সিটিও ইলন মাস্ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। সোমবার এক টুইটবার্তায় টুইটারের নতুন লোগোটি পোস্ট...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর