ইলন মাস্কের এ কেমন রসিকতা!

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০১:১২ এএম

এক ঘণ্টারও বেশি সময নিয়ে বন্ধ ছিলো টেক জায়ান্ট মেটার মালিকানাধীন ফেসবুক, মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম। এসময় প্রতিদ্বন্দ্বী এক্সের (সাবেক টুইটার) ট্রেন্ডে ছিলো ফেসবুক।

তবে মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।

নিজের এক্স হ্যান্ডলে প্রথমে লিখেছিলেন, ‘আপনি এই পোস্ট পড়তে পারছেন, কারণ আমাদের সার্ভার কাজ করছে।’

এখানেই শেষ নয়, মেটার কমিউনিকেশন হেট অ্যান্ডি স্টোনের পোস্টের স্ক্রিনশটসহ একটি ছবি ইলন মাস্ক তার এক্সে শেয়ার করেছেন।

তাতে দেখা যাচ্ছে, একটি পেঙ্গুইনকে স্যালুট করছে তিনটি পেঙ্গুইন। ছবিটিতে খেয়াল করলেই দেখা যাবে ইলন মাস্ক এটি কী বোঝাতে চেয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে মেটার তিনটি প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড এক্সকে স্যালুট করছে।

অনলাইন সেবা বিভ্রাট নিয়ে তথ্য প্রকাশের সাইট ডাউনডিটেকটর-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে মেটার সমস্যা শুরু হয়। এর মধ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাঠানো শুরু করেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীরা বলছেন, যারা ডেস্কটপ বা মোবাইলে লগইন করা ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। এরপর আবার ঢুকতে চাইলে বলা হয় পাসওয়ার্ড মিলছে না।

ইন্সটাগ্রামে ঢোকা গেলেও রিফ্রেশ করা যাচ্ছিলো না। স্টোরিজ আর কমেন্টও লোড হচ্ছিলো না। আর থ্রেডস পুরোপুরি অচল হয়ে ছিল।

বাংলাদেশ সময় রাত ১০টার পর ধীরে ধীরে ফিরতে শুরু করে মেটার সেবাগুলো। ওই সময়ের মধ্যে ডাউনডিটেক্টরে ফেইসবুকের লগইন নিয়ে অভিযোগ আসে চার লাখ ৭০ হাজারের বেশি। সেখানে অভিযোগ জানিয়েছেন যুক্তরাষ্ট্র, কেনিয়া, মেক্সিকো, সুইজারল্যান্ড, ভারত, ফিলিপাইন্সসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।

কেএসএইচ
বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ সোমবার বিশ্বজুড়ে বড় ধরণের বিভ্রাটের শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ব্যবহারকারী এই প্ল্যাটফর্মটি...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর