মাঙ্কি আইল্যান্ডে কী আছে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

পৃথিবী অদ্ভুত এবং বিস্ময়কর জায়গার অভাব নেই। আর এর বেশ কয়েকটি রয়েছে একেবারে মানুষের ধরা ছোঁয়ার মধ্যে। এমনই একটি জায়গা হল মার্কিন যুক্তরাষ্ট্রের মাঙ্কি আইল্যান্ড। দক্ষিণ ক্যারোলিনার বিউফোর্ট উপকূলের অনতিদূরে অবস্থিত এই দ্বীপ জুড়ে ঘুরে বেড়ায় হাজার-হাজার বানর, যারা বহন করছে এক ভয়ঙ্কর রোগের জীবাণু।

দ্বীপে যাওয়া সম্ভব হলে দেখা যাবে, দ্বীপ জুড়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে কয়েক হাজার বানর। তবে এই বানরগুলো কোনো সাধারণ বানর নয়... কারণ এগুলো বহন করছে এক ভয়ঙ্কর রোগের জীবাণু। 

প্রায় দুই হাজার একর জায়গা নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার বিউফোর্ট উপকূলের অনতিদূরে অবস্থিত এই দ্বীপটির আসল নাম মর্গান আইল্যান্ড। আর এই রহস্যময় দ্বীপে আনুমানিক প্রায় চার হাজার বানর বাস করে।

১৯৭৯ সালে পুয়ের্তো রিকোর এক গবেষণাগার থেকে পালিয়ে গিয়েছিল একদল রিসাস ম্যাকাক বানর। তাদের দেহে ছিল হারপিস বি সংক্রামক রোগের ভাইরাস।

বানরগুলি পালিয়ে যাওয়ার পর, স্থানীয় স্তরে মধ্যে হারপিস বি মহামারি দেখা দিয়েছিল। মহামারির মোকাবিলায় দক্ষিণ ক্যারোলিনার এই জনবসতিহীন মর্গান দ্বীপকে বেছে নেওয়া হয়েছিল, ওই ভাইরাস বহনকারী বানরগুলির বাসস্থান হিসেবে।

রোগাক্রান্ত বানরগুলিকে ওই দ্বীপেই রেখে আসা হয়, যাতে তারা সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারে এবং নিজেদের মতো করে বংশবৃদ্ধি করতে পারে। সেই থেকেই এই দ্বীপ মাঙ্কি আইল্যান্ডে পরিণত হয়েছে।

তবে, এই দ্বীপটি নিয়ে প্রচুর বিতর্কও রয়েছে। বলা হয়, দ্বীপ থেকে বানর এবং অন্যান্য প্রাণীদের ধরে ব্যবহার করা হয় গবেষণার কাজে। দ্বীপ থেকে প্রাণীদের পাঠানো হয় আমেরিকার বিভিন্ন গবেষণাগারে। দ্বীপটির রক্ষণাবেক্ষণ করে দক্ষিণ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস।

সাধারণ মানুষের এই দ্বীপে যাওয়ার অনুমতি নেই। তবে, নৌকো নিয়ে দ্বীপটির চারপাশে ঘুরে দেখা যায়। পর্যটকদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়ে রেখেছে প্রশাসন।

তারা সাফ জানিয়েছে, এই দ্বীপ মোটেও নিরাপদ নয়। প্রথমত, এই দ্বীপে থাকা বানররা অত্যন্ত হিংস্র। তাদের এলাকায় মানুষ ঢুকতে দেখলে আঁচড়ে-কামড়ে শেষ করে দিতে পারে। পাশাপাশি, তাদের দেহে বেশ কিছু অজানা, স্বল্প জানা রোগের জীবাণু থাকতে পারে। যা থেকে সংক্রমণ ছড়াতে পারে।

 

একাত্তর/আরএ
পৃথিবীতে পাখি প্রেমিকের অভাব নেই। বাসা-বাড়িতে শখ করে পাখি পালেন অনেকেই। অনেকে আবার কথা বলতে পারে এমন পাখিও পুষতে ভালোবাসেন। এজন্য তোতা আর ময়না পাখির বিশেষ কদর আছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর