শুষ্ক মরুভূমি হঠাৎই ঢেকে গেছে ফুলে!

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম

ফুলে ফুলে ঘেরা মরুভূমি! বৃষ্টির পর ফুলে ফুলে ছেয়ে গেছে চিলির আতাকামা মরুভূমি। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে এসেছে সৌন্দর্য পিপাসু মানুষের দল। যেদিকেই দু'চোখ যায় শুধু সাদা ও বেগুনি রঙের ফুল। যেন এই দিগন্ত ছোঁয়া নীল-লোহিত বর্ণে বদলে গেছে মরুর রূপ। 

চিলির আতাকামা বিশাল মরুভূমিতে ফুলেল সুবাস। দেশটির উত্তরাঞ্চলের বালুময় বিশাল অনুর্বর এই বিরানভূমি, পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান। এরপরও প্রায় প্রতিবছরই এই অনুর্বর এলাকায় সাদা ও বেগুনি রঙের ফুলে ছেয়ে যায়। 

যে দিকে দু'চোখ যায় শুধু দেখা যায় বিছানো হয়েছে রক্তনীল রঙের ফুলেল কার্পেট। এই দিগন্ত ছোঁয়া নীল-লোহিত বর্ণে বদলে গেছে মরুর রূপ।

এই মৌসুমি ফুলগুলো দেখা ও উপভোগ করা আমাদের এক বিশেষ অধিকার। এই ঋতুতে এই জায়গায় হাঁটার এবং এর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাওয়াটা আসলেই চমৎকার।

ফুলের মরুভূমি আতাকামায় প্রায় প্রতি বছরই বিভিন্ন ফুলে ছেয়ে যায়। বৃষ্টি ও সঠিক তাপমাত্রার সমন্বয় হলেই বীজগুলো সজীব হয়ে উঠে।

অস্বাভাবিকভাবে বসন্ত মৌসুমের আগেই ফুটে গেছে বিশেষ এই ফুলটি। বিজ্ঞানীরা বলছেন, এল নিনো প্রভাবে বৃষ্টিপাতের কারণেই এমনটি ঘটেছে। 

চিলির পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, গত ৪০ বছরে প্রায় ১৫টি প্রস্ফুটনের ঘটনা ঘটেছে। 

এছাড়া চিলির জাতীয় সংস্থা ফরেস্ট্রি করপোরেশন-সিওএনএএফের জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান সিজার পিজারো বলেছেন, ফুলগুলো এখনো এতটা বিস্তৃত হয়নি, আরও বৃষ্টি পেলে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়বে। 

জুলাই মাস শুরু হয়েছে এবং আমরা আগামী সপ্তাহগুলোতে আরও বৃষ্টির আশা করছি। ফলে আমরা পূর্ণ প্রস্ফুটিত ফুলগুলো এই বিশাল অঞ্চল জুড়ে দেখতে পাবো।

এর আগে চিলির সরকার ২০২২ সালে আতাকামা মরুভূমিতে নতুন একটি জাতীয় উদ্যান তৈরির ঘোষণা দিয়েছে। যা মূলত এই বিরল ফুলগুলো সুরক্ষার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 

আরবিএস
ফুল! দুই বর্ণের একটি শব্দ হলেও ফুলের সঙ্গে মানুষের পরিচয় সভ্যতার শুরু থেকে। জাত-বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে সমান প্রিয় ফুল। গন্ধ, বর্ণ, স্নিগ্ধতায় ফুল সুন্দর। পৃথিবীর সব সৌন্দর্য্যকে তুলনা করা...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর