মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৮:১৮ পিএম

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম লোকমান।  

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান হোসেন শাপলা চত্বর এলাকায় হেঁটে যাওয়ার সময় ৩ থেকে ৪টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

এসময় দুর্বৃত্তরা গুলি চালালে লোকমানের হাতে ও পায়ে গুলি লাগে। পরে তার কাছে থাকা ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।

ঘটনার পর আশপাশের লোকজন গুলিবিদ্ধ লোকমানকে উদ্ধার করে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছিনতাই হওয়া ব্যাগে ১৭ হাজার মার্কিন ডলার ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে করে পল্টনের দিকে পালিয়ে যায়।

আরবিএস
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
কক্সবাজারের স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে নবগঠিত পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
২০০২ সালের সেই সোনালী অধ্যায়ের পর কেটে গেছে দীর্ঘ ২৪টি বছর; বিশ্বমঞ্চে আর চুমু খাওয়া হয়নি সোনালী ট্রফিতে। ফুটবল ইতিহাসের সফলতম দল ব্রাজিল কি পারবে এবার আমেরিকার মাটিতে ২৪ বছরের সেই অভিশপ্ত খরা...
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের লড়াই শুরুর...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বিশ্বমঞ্চে ফিরেছে তারা। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে পা রাখা স্কটল্যান্ডের সামনে এখন একটাই লক্ষ্য, ৩৬ বছরের এক অভিশপ্ত খরা কাটানো। ১৯৯০ সালের ইতালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর