‘মিনাবের শিশুরা আমাদের দেখছেন’, সুইজারল্যান্ডে কলিবফ

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৪৬ পিএম

আঞ্চলিক যুদ্ধ ও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ জুরিখে পৌঁছে মিনাবে নিহত শিশু ও ইরানের সকল শহীদকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।

ইরনার বরাত দিয়ে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শনিবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কলিবফ বলেন, মিনাবের মজলুম শিশুদের এবং প্রিয় ইরানের সকল শহীদকে আমি প্রতিটি মুহূর্তে আমার কাজ ও আচরণের সাক্ষী বলে মনে করি। 

তিনি আরও বলেন, তারা আমাদের দেখছেন এবং আমাদের কাছ থেকে প্রত্যাশা রাখেন। আল্লাহ করুন, যেন আমি নির্যাতিত শহীদদের এবং ইরানের জনগণের কাছে লজ্জিত না হই এবং যেন সম্মানের সঙ্গে আমার সেই সঙ্গীদের সঙ্গে মিলিত হতে পারি, যাদের দেখার জন্য আমি প্রতিক্ষণ অপেক্ষা করছি।

এদিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের আগমনকে স্বাগত জানাই।

গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৭০ জনের বেশি ছাত্রী ও শিক্ষিকা নিহত হন এবং আরও অনেকে আহত হন বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

ওই ঘটনার পর থেকে মিনাব ইরানে প্রতিরোধ ও আত্মত্যাগের একটি প্রতীক হিসেবে আলোচিত হয়ে আসছে।

মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডে পৌঁছায়। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান সংকট, যুদ্ধ পরিস্থিতি এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক সংশ্লিষ্ট বিষয় নিয়ে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে অংশ নিতেই তাদের এই সফর। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেও এই বৈঠককে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরবিএস
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
এক সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
বিশ্বকাপের মঞ্চে যেন নিজের একটি আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে নিয়ে গিয়ে বিরল এক উচ্চতায় পৌঁছে গেলেন এই আর্জেন্টাইন মহাতারকা।...
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসের পাতায় নিজের নামটাকে আরও একবার সোনালী হরফে লিখে নিলেন লিওনেল মেসি। এতদিন ধরে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি ছিল বিশ্বকাপের সবচেয়ে বড়...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
ফুটবল বিশ্বকাপের জে-গ্রুপের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় মুখোমুখি হচ্ছে জর্ডান ও আলজেরিয়া। নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরে ব্যাকফুটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর