যদ্ধবিরতির ভঙ্গুর আবহে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান মেগা বৈঠক

আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:৩০ এএম

দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে সুইজারল্যান্ডে শুরু হচ্ছে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক।

এই লক্ষ্যে শনিবার ইরানের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও খুব শিগগিরই এই আলোচনায় যোগ দিতে রওনা হবেন বলে জানিয়েছেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববারের মধ্যেই এই দ্বিপাক্ষিক বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।


ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছাড়াও জাতীয় নিরাপত্তা, কেন্দ্রীয় ব্যাংক এবং তেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা শামিল রয়েছেন। ওয়াশিংটনের ১৪ দফা অন্তর্বর্তীকালীন চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য আঞ্চলিক বিরোধ মেটাতে আগামী ৬০ দিন এই আলোচনা চলার কথা রয়েছে।

সুইজারল্যান্ডে মূল আলোচনা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তেহরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরসিসি) কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ ঘোষণা করে আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী করার চেষ্টা করেছে।


লেবাননে ইসরাইলি অপরাধ এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনের দোহাই দিয়ে আইআরজিসি বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের এই অন্যতম প্রধান নৌপথ দিয়ে কোনো জাহাজকে চলাচল না করার কড়া হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরানের এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারও ৫৫টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পারাপার করেছে এবং বিশ্ববাজারে ১৭ মিলিয়নেরও বেশি ব্যারেল তেল সরবরাহ সচল রেখেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কোনো প্রমাণ ওয়াশিংটনের কাছে নেই এবং ট্রাম্পের চুক্তিটি শেষ পর্যন্ত টিকবে বলে তিনি আশাবাদী। ইতিমধ্যে মার্কিন আলোচক জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ আলোচনার কারিগরি দিকগুলো খতিয়ে দেখতে সুইজারল্যান্ডে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন।


সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চূড়ান্ত শান্তি আলোচনা শুরু করার অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে ইসরাইল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা। মার্কিন কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল এবং ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-ও নিশ্চিত করেছিল যে তাদের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সেনা বাহিনীকে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।

তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় শনিবার লেবানন জুড়ে ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় ২০ জন নিহত হয়েছে বলে লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে। হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকার বিভিন্ন স্থানে এই হামলা চালায় ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ রাতভর তাদের ওপর ৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা এর পাল্টা জবাব দিয়েছে।


অন্যদিকে, মার্কিন-ইরান চুক্তি থেকে সম্পূর্ণ বাইরে থাকা ইসরাইল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই চুক্তির কোনো পক্ষ নয় এবং লেবাননের দখলকৃত অঞ্চল থেকে তারা এখনই সেনা প্রত্যাহার করবে না। হিজবুল্লাহও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননের মাটিতে ইসরাইলকে এভাবে একতরফা ‘হামলা চালানোর স্বাধীনতা’ তারা দেবে না।

লেবাননের এই ভঙ্গুর যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী নিয়ে তেহরান-ওয়াশিংটনের এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যেই সুইজারল্যান্ডের রুদ্ধদ্বার বৈঠকে দুই পক্ষ কতটা সমঝোতায় পৌঁছাতে পারে, সেদিকেই তাকিয়ে বিশ্ব।

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার আরও সীমিত করতে নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
"একটি বড় হামলা আসছে, অপেক্ষা করুন, তারা আলোচনা করতে চায়"— এই কথাগুলো একটি পুনরাবৃত্তিমূলক নাটকীয় কূটনীতি ছাড়া আর কিছুই নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরান চুক্তির জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছে, কিংবা তেহরানকে চুক্তি করার জন্য ‘সবশেষ সুযোগ’ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর এক মাসের কিছু বেশি সময়...
মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠা কৌশলগত হরমুজ প্রণালী পুনর্গঠন ও চালু করার বিষয়ে নতুন শর্ত প্রকাশ করেছে তেহরান। মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে...
জীবনে শত ঝামেলা কিংবা জটিল পরিস্থিতি যাই আসুক না কেন—পাশে একদল বন্ধু থাকলে যেন সবকিছু সামলে নেওয়া সহজ হয়ে যায়। আড্ডা, হাসাহাসি, গল্প শেয়ারিং আর হুটহাট উদযাপনে যে স্থানটি সবচেয়ে বেশি মানিয়ে যায়, তা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের...
বাংলাদেশ ও ভারতের মধ্যে যেকোনো দ্বিপক্ষীয় সঙ্কট আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, গণতান্ত্রিক দুই দেশের মধ্যে...
ডিজিটাল যুগে তথ্য এখন মানুষের হাতের মুঠোয়। তবে তথ্যপ্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ভুয়া খবর (Fake News), বিভ্রান্তিমূলক তথ্য (Disinformation) এবং সাইবার বুলিংয়ের মতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর