উরুগুয়েকে রুখে নকআউটের অঙ্ক কষছে কেপ ভার্দে

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

নবাগত কেপ ভার্দে বিশ্বকাপে নিজেদের দারুণ পারফরম্যান্স অব্যাহত রেখেছে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে নবাগতরা। এর আগে টুর্নামেন্টের শুরুতেই ফেবারিট স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে চমক দেখিয়েছিল তারা।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কেপ ভার্দে। ২১ মিনিটে কেইন পিনার অসাধারণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধেই ম্যাচে ফিরে আসে উরুগুয়ে—ম্যাক্সিমিলিয়ানো আরাউজো ও অগাস্টিন কানোবিওর গোলের সুবাদে বিরতিতে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে দ্বিতীয়ার্ধে নাটকীয় মোড় নেয় ম্যাচ। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার একটি ভুল কাজে লাগিয়ে হেলিও ভারেলা গোল করে কেপ ভার্দেকে সমতায় ফেরান। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।

এই ফলাফলে গ্রুপ-এইচে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে কেপ ভার্দে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সৌদি আরব। ওই ম্যাচে জয় পেলেই শেষ ৩২ নিশ্চিত করতে পারবে তারা।

অন্যদিকে উরুগুয়ের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করার পর এবার কেপ ভার্দের বিপক্ষেও পয়েন্ট হারিয়ে চাপের মুখে আছে তারা। শেষ ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই দক্ষিণ আমেরিকান জায়ান্টদের সামনে।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম বড় সুযোগ আসে উরুগুয়ের কাছ থেকে। ফেডেরিকো ভালভার্দের শক্তিশালী শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ২১ মিনিটে পিনার নিখুঁত ফ্রি-কিকে এগিয়ে যায় কেপ ভার্দে।

প্রথমার্ধের শেষভাগে ম্যাচে ফেরার লড়াইয়ে সফল হয় উরুগুয়ে। বেনতানকুরের শট পোস্টে লেগে ফিরে এলে আরাউজো সুযোগ কাজে লাগান। এরপর ইনজুরি সময়ের একেবারে শেষদিকে কানোবিওর ভলি শটে লিড নেয় উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে বল দখলে আধিপত্য ছিল উরুগুয়ের। কিন্তু ৬১ মিনিটে গোলরক্ষক মুসলেরার ভুলে হেলিও ভারেলা সহজ সুযোগে গোল করে সমতা ফেরান কেপ ভার্দের।

শেষ দিকে ভালভার্দের একটি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে আর জয় পাওয়া হয়নি উরুগুয়ের।

এই ড্রয়ের পর দুই ম্যাচে সমান দুই পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে, তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে স্পেন।

আরবিএস
এক গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে ২-১ ব্যবধানে হারিয়েছে আলজেরিয়া।
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে।
শততম আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স।
কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহার খ্যাতি এখন আর শুধু নিজের দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, তা অনায়াসেই পার হয়ে গেছে আন্তর্জাতিক সীমান্ত। ফুটবল বিশ্বকাপ শেষ হতেই এই তারকা গোলরক্ষককে নিয়ে বিশ্বজুড়ে...
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে সরকার বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও...
মাঠের লড়াইয়ে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় তো নিয়েছেই, কিন্তু মাঠের বাইরের এক চরম ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে গেছে পুরো জর্ডান। গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের মহাগুরুত্বপূর্ণ...
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর