হারের শঙ্কা থেকে ইতিহাস, মিশরের রূপকথার রাত

আপডেট : ২২ জুন ২০২৬, ০১:২০ পিএম

মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়লো মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষ ষোলোয় ওঠার স্বপ্নও জিইয়ে রাখলো আফ্রিকার প্রতিনিধিরা। 

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য মিশরের জন্য সুখকর ছিল না। ১৫ মিনিটে ফিন সারমানের শক্তিশালী হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি মিশর।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান মোস্তফা জিকো। এরপর ৬৭ মিনিটে জিকোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বাঁ-পায়ের নিখুঁত কার্লিং শটে মিশরকে এগিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ।

গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই আরও একবার বিপদে পড়ে নিউজিল্যান্ড। ম্যাচের ৮২ মিনিটে ট্রেজেগুয়ের হেড জালে জড়ালে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় মিশরের।

এই ফলাফলে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিশর। আগামী শুক্রবার ইরানের বিপক্ষে শেষ ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে তাদের।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত সালাহ বলেন, ভবিষ্যতে ফিরে তাকালে এই জয়কে মিশরীয় ফুটবলের অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে দেখা হবে। একই সঙ্গে তিনি গ্যালারিতে উপস্থিত সমর্থকদের ভূয়সী প্রশংসা করে বলেন, দর্শকদের সমর্থনে মনে হয়েছে যেন নিজেদের দেশেই খেলছে দল।

গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ও ইরান গোলশূন্য ড্র করায় শেষ রাউন্ডের আগে জমে উঠেছে গ্রুপ-জি’র লড়াই। অন্যদিকে শুক্রবার ভ্যাঙ্কুভারে নিজেদের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

আরবিএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর