জর্ডানকে বিদায় করে নকআউটের আশা বাঁচিয়ে রাখলো আলজেরিয়া

আপডেট : ২৩ জুন ২০২৬, ০২:১৩ পিএম

এক গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে ২-১ ব্যবধানে হারিয়েছে আলজেরিয়া। গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল উত্তর আফ্রিকার দলটি। অন্যদিকে টুর্নামেন্টে অভিষেক হওয়া জর্ডানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই।

ম্যাচের ৩৬ মিনিটে নিজার আল-রাশদানের গোলে এগিয়ে যায় জর্ডান। প্রথমার্ধে সেই লিড ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬৯ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে নাদির বেনবুয়ালি গোল করে আলজেরিয়াকে সমতায় ফেরান।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় আলজেরিয়া। এর ফলও পায় তারা। ম্যাচের ৮২ মিনিটে আমিনে গুইরির গোলে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া।

এই জয়ে দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট অর্জন করেছে আলজেরিয়া। আগামী শনিবার কানসাস সিটিতে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়াকে হারাতে পারলেই নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে তাদের।

এর আগে দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপে বর্তমানে অস্ট্রিয়া ও আলজেরিয়ার পয়েন্ট সমান তিন।

অন্যদিকে কোনো পয়েন্ট না পাওয়া জর্ডান শনিবার টেক্সাসে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

আরবিএস
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ম্যাচকে ২০২৬ বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যা দিয়েছে। একদিকে শিরোপাধারী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল সুইসরা।
জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা।
বিশ্বকাপ ফুটবলের নকআউটের প্রথম পর্বে হাইভোল্টেজ ম্যাচে শুক্রবার সকাল ৯টায় ভ্যাঙ্কুভারে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। তবে, মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচটি রূপ নিয়েছে এক অদ্ভুত আবেগ ও চেনা...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর