তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৯:৫১ এএম

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের তালা ভেঙে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় শৃঙ্খলা ভঙ্গ করা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু শিক্ষার্থী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ঢাবি আবাসিক হলের তালা ভেঙে প্রবেশ করে বৈদ্যুতিক লাইন ও পানির সংযোগ নিজ দায়িত্বে চালু করে আইন লঙ্ঘন করেছেন। তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু অনার্স ৪র্থ বর্ষের এবং মাস্টার্সের যে সকল আবাসিক শিক্ষার্থী অন্তত এক ডোজ কোভিড টিকা নিয়েছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে এবং সনদ দেখিয়ে আগামী ৫ অক্টোবর থেকে হলে ওঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিলো।

আরও পড়ুন: ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি নিয়ে সন্তুষ্ট ঢাবি উপাচার্য

সভায় প্রো-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডেন এবং প্রক্টররা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর