শিগগিরই সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলবে ঢাবি

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৫:১৯ পিএম

আগামী ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ আর মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠলেও, দ্রুতই অন্যান্য বর্ষের এক ডোজ নেয়া শিক্ষার্থীদের হলে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এদিকে, নিয়ম ভেঙ্গে হলে ওঠা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আর শিক্ষার্থীদের দাবি, তারা বাধ্য হয়ে হলে উঠেছেন।

গেলো পহেলা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে তালা ভেঙ্গে প্রবেশের ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সেই সাথে যে শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের ৭ অক্টোবরের মধ্যে কারণ ব্যাখ্যা করতে হবে বলে জানিয়েছেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ ইসতিয়াক এম সৈয়দ। 

শুধু অমর একুশে হল নয়, অন্যান্য আবাসিক হলেও শিক্ষার্থী উঠেছেন, কেউ প্রভাব খাটিয়ে কেউ বা অসহায়ত্বের কারণে।

আরও পড়ুন: তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

যদিও শিক্ষার্থীদের সমস্যা স্বীকারও করেছেন প্রাধ্যক্ষরা। সেই সাথে ৫ অক্টোবর হল খোলার প্রস্তুতিও শেষ।

এদিকে আগামী ৫ অক্টোবর দুই বর্ষের শিক্ষার্থীরা এলেও টিকা সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীদের জন্য দ্রুতই হলের দ্বার খুলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর গোলাম রাব্বানী।

আগের ঘোষণা অনুযায়ী, ৫ অক্টোবর সকাল ৮টা থেকে বৈধ শিক্ষার্থীরা হলে উঠবেন। 



একাত্তর/এসজে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর