টাকা না দেওয়ায় স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা!

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৮:০৯ পিএম

তালাক না নিয়েই নতুন বিয়ে করে আগের স্বামীর নামে স্বামীর পর্নোগ্রাফির মামলা করেছেন এক নারী, অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ঘটনাটি রাজশাহীর পুঠিয়া এলাকার। 

অভিযুক্ত স্বামীর দাবি, বিয়ের পর তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিজেই ধারণ করেন তার স্ত্রী। এরপর তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। কিন্তু সেই টাকা না দেওয়ায় তার নামে থানায় গিয়ে এই পর্নোগ্রাফি মামলা করেছেন স্ত্রী।

শনিবার (২ অক্টোবর) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় গিয়ে স্বামী আব্দুল বারিকের (৩০) নামে এই মামলা করেন তার স্ত্রী (২২)। এরপর পুঠিয়া সদর থেকে বারিককে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারের পর রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের পানানগর গ্রামের আব্দুল বারিক জানান, তার স্ত্রীর বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার সমেসপাড়া গ্রামে। মুঠোফোনে তাদের প্রেম হয়। এরপর গত ২৬ আগস্ট তারা রাজধানী ঢাকার একটি কাজী অফিসে গিয়ে বিয়ে করেন।  বিয়ের পর স্ত্রী নিজেই তাদের স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য মোবাইলে ধারণ করেন। এরপর বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই স্ত্রীর আচরণ পাল্টাতে থাকে।

এক পর্যায়ে বারিকের ফোন ব্যবহার করে তার ক'জন বন্ধুর মোবাইলে ওই ভিডিও পাঠিয়ে দেন। এরপর এর জন্য উল্টো স্বামীকেই দায়ী করেন এবং এ জন্য মোটা অংকের টাকা দাবি করেন। আর টাকা না দিলে পর্নোগ্রাফির মামলা করার ভয় দেখান। বারিক তার স্ত্রীর দাবি করা টাকা দিতে অস্বীকার করলে পরে স্ত্রী বাদী হয়ে স্বামীর নামে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বারিককে গ্রেপ্তার করে পুলিশ।

বিয়ের সপ্তাহ না যেতেই ওই নারী তার কাছে তালাক চান। সঙ্গে দেনমোহর ও দুই বছরের খোরপোষ বাবদ ১০ লাখ টাকা দাবি করেন বলেও পুলিশকে জানিয়েছেন বারিক।

এদিকে, মামলার বাদী ওই নারী বলেন, দুই মাস আগে মোবাইলে বারিকের সঙ্গে তার প্রেম হয়। গত ২৬ আগস্ট ঢাকার একটি কাজী অফিসে গিয়ে তারা বিয়ে করেন। এরপর আবারও রাজশাহীর পুঠিয়ায় চলে যান। তবে বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। এজন্য তিনি আবারও ঢাকায় চলে যান। সেখানে একজনের সঙ্গে তার বিয়ের কথা হচ্ছিল। এরই মধ্যে বারিক ওই ছেলের মোবাইলে তাদের আপত্তিকর ভিডিও পাঠান। এজন্যই তার নামে মামলা করেছেন।  

তবে বারিকের সঙ্গে তালাক হওয়ার আগেই আরেকজনের সঙ্গে বিয়ের প্রশ্নে তিনি বলেন- 'এটি আমার ব্যক্তিগত ব্যাপার'। এ সময় তার বিরুদ্ধে স্বামী বারিকের আনা সব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে- কোনো উত্তর দিতে চাননি এই নারী।

আরও পড়ুন: রেইনট্রি ধর্ষণকাণ্ডে আসামিদের সাজা জানা যাবে ১২ অক্টোবর

মামলার বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে স্বামীর নামে এই পর্নোগ্রাফি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে তারা ওই নারীর অভিযুক্ত স্বামী বারিককে গ্রেফতার করেন। তবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। বর্তমানে উভয়ের ব্যাপারেই খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তাই তদন্ত ছাড়া এই মুহূর্তে আর কিছুই বলা যাচ্ছে না।


একাত্তর/এসএ

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর