কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১২:৪৭ এএম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতনি ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ। খবর এনডিটিভির। 

সোমবার (৪ অক্টোবর) সকালে রাজ্যের লখিমপুর খিরিতে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে রাজ্যটির পুলিশ তাকে আটক করে। 

এনডিটিভি ওই প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন এলাকার কৃষকরা। অভিযোগ উঠেছে, এ সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি (গাড়িটিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে ছিল বলে অভিযোগ) দুই কৃষককে পিষে মেরে ফেলেছে। খবরটি ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ে।

লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, সহিংসতায় চার কৃষকসহ মোট আট জন মারা গেছেন। এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র দাবি করেছেন, তার ছেলে কনভয়ে ছিল না, আর যদি থাকতো তাহলে কৃষকরা তাকে পিটিয়ে মেরে ফেলতো।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলেসহ উত্তর প্রদেশের কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

image


অন্যদিকে, আটক করা হয়েছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে। তাকে এখন গৌতম পল্লী পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মহানবীকে ব্যঙ্গ করা কার্টুনিস্টের দুর্ঘটনায় মৃত্যু

রাজ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেন, ঘটনাটি আমরা সিরিয়াসভাবে নিয়েছি এবং তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন, জড়িত ব্যক্তিরা অবশ্যই শাস্তি পাবেন। কিন্তু বিরোধীরা এটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

একাত্তর/এসি

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর