করোনায় পাঁচ মৃত্যু, শনাক্তের হার ১৫ ছাড়ালো

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১০:৫৯ পিএম

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। আগের দিন এই সংখ্যা ছিলো একজন। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬৮ জন।

গেলো ২৪ ঘন্টয় ৩ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন শনাক্ত হয়েছিলো ৭০৮ জন।

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৬২ শতাংশ। শুক্রবার শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। পরের দিন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৮ শতাংশে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  দেশে এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৮০ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ৬৩১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৮৫ জন। শনাক্তের হার ১৬.২৫ শতাংশ। একদিন আগে ছিল ১৪.৭৩ শতাংশ।


একাত্তর/এসএ 

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর