টিসিবির নিত্যপণ্যের ট্রাকে বাড়ছে ক্রেতার ভিড়

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৮:২০ পিএম

বাজারে নিত্যপণ্যের আগুন দাম। তাই টিসিবি খোলা ট্রাকে বেড়েছে ক্রেতাদের ভিড়। বাজারে প্রায় সব পণ্যের দাম বাড়লেও মানুষের আয় বাড়েনি। 

বরং করোনায় আয় কমেছে বেসরকারি খাতের চাকরিজীবীদের। এই অবস্থায় প্রয়োজনের সাথে আপোষ করেই টিকে থাকতে হচ্ছে অনেককে। 

পরিবারে পাঁচ সদস্য নিয়ে মোহাম্মদপুর বেড়ি বাঁধের এক নারী গুণে গুণে পাঁচ টুকরা মাছ রান্না করছেন। অথচ দুই মাস আগেও মাছ কিনতেন এক কেজি। এখন আধা কেজিতে তাকে প্রয়োজন মেটাতে হচ্ছে। 

নিম্নবিত্ত ও নিন্ম মধ্যবিত্তের মানুষরা প্রয়োজনের সাথে আপোস করলেও দেশে নিত্যপণ্যের যোগান বা উৎপাদন কোনটাতেই কোন ঘাটতি নেই।  

২০২০-২০২১ সালে মাছের উৎপাদন হয়েছে প্রায় ৪৬ লাখ মেট্রিক টন। পেয়াজের উৎপাদন ৩৩ লাখ ৬৩ হাজর মেট্রিক টন।

অথচ চাহিদা ২৬ লাখ মেট্রিক টন। শাক-সবজির উৎপাদন এক কোটি ৯৭ লাখ এক হাজার টন। আলুর উৎপাদন এক কোটি ছয় লাখ টন। কিন্তু চাহিদা ৮০ লাখ মেট্রিক টন।  

সরকারি হিসাবে সব নিত্যপণ্যের উৎপাদনই চাহিদার চেয়ে বেশি। অথচ বাজারে দাম আকাশ ছোঁয়া। যার কোন হিসাব মিলছে না। 

এই অবস্থায় টিসিবির খোলা ট্রাকে স্বস্তি খুজছে মানুষ। সেখানেও চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলছে টিসিবির ট্রাকের। 

লাইনে দাড়ানো এক নারী তিন মাসের শিশু সন্তান বাসায় রেখে এসেছেন টিসিবির পণ্য কিনতে। জানালেন, আয় বাড়েনি কিন্তু সঙ্কট দিন দিন বাড়ছে। 

টিসিবির স্বল্প পরিমাণ পণ্যতে অনেকেরই আবার প্রয়োজন মিটছে না। পরিমাণ কম, তাই খালি হাতে ফিরতে হচ্ছে অনেক ক্রেতাকে। তাই টিসিবির ট্রাকে পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে ক্রেতারা। 



একাত্তর/এআর

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর